আত্মসমর্পণ করলেন প্রাক্তন মহিলা মাওবাদী পুষ্পা ওরফে শকুন্তলা। দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন তিনি। তিনি সমাজের মূলধারায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার কলকাতায় নগরপালের হাতে নিজের আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলেন শকুন্তলা। তাঁর বাড়ি ঝাড়গ্রামের বেলপাহাড়ির মেচুয়া গ্রামে। তিনি জানান, সরকারের পুনর্বাসন ও সামাজিক জীবনে ফিরিয়ে আনার আশ্বাসে আস্থা রেখেই এই সিদ্ধান্ত।
Maoist Leader Pushpa Surrender Infront Of Kolkata Police