Advertisement

শুধু ডিম নয়,সব্যসাচীর কপালে জুটল গোবর, পচা টমেটোও, দেখুন VIDEO

বিধাননগরের প্রাক্তন মেয়র ও তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আজ অর্থাত্‍ মঙ্গলবার তাঁকে আদালতে তোলার সময়েই তাঁকে শুধুই ডিম ছোড়া হল না। সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম, পচা টমেটো ও গোবর ছুড়ল উত্তেজিত জনতা।২০১৮ সালে সব্যসাচীর বিরুদ্ধে ভয় দেখিয়ে প্রায় ১ কোটি টাকা তোলার অভিযোগ ওঠে। সেই মামলাতেই সোমবার মধ্যরাতে গ্রেপ্তার হন বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত। মঙ্গলবার সকাল থেকে থানার সামনে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। কারও হাতে ডিম, কারও হাতে টমেটো।

Advertisement
POST A COMMENT