Advertisement

Mamata Banerjee: আদ্যাপীঠে মমতা, নিজের হাতে করলেন মায়ের আরতি

আদ্যাপীঠে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে আদ্যাপীঠে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই সাজ সাজ রব ছিল মন্দির চত্বরে। মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টে নাগাদ মন্দিরে যান তিনি। মায়ের আরাধনায় অংশ নেন তিনি। নিজে হাতে আরতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
POST A COMMENT