পার্ক সার্কাস সেভেন পয়েন্টে পুলিশ হামলার ঘটনায় ধৃত চার অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। কীভাবে ভিড় জড়ো হয়েছিল, কোথা থেকে পাথর ছোড়া হয়েছিল; সব খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত এই মামলায় মোট ৪৬ জন গ্রেফতার হয়েছেন।