মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের করা নির্বাচনী মামলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ বিজেপি নেত্রী ও আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের। তিনি বলেন, 'নন্দীগ্রামে হারার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লোডশেডিং হয়েছিল। এবার বলছেন মেশিনে কারচুপি হয়েছে। যদি সত্যিই মেশিনে কারচুপি হয়ে থাকে, তাহলে প্রিয়াঙ্কা টিবরেওয়াল কেন জিতলেন না? তাই এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আদালতে যেতে পারেন, যেখানে খুশি যেতে পারেন। কিন্তু তিনি নিজের মর্যাদা ও সম্মান বজায় রাখতে পারেননি। গণতন্ত্রে এভাবে হয় না। হার-জিত মেনে নিতেই হবে।'