'ভাষণ না দিয়ে আগে পদত্যাগ করুন'। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জের জবাব দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,'আগে বলেছিলেন, লুঠেরারা ভয়ে চলে গিয়েছে। সেই লুঠেরাদের ফেরত আসতে বলছেন। ৪ মে ফল বেরিয়েছিল। ২৪ সালে কৃতিত্ব ওঁর হলে, এখন দায় নিয়ে পদত্যাগ করা উচিত। ৪ মে অভিবাদন নিয়েছিলেন। ন্যূনতম লজ্জা নেই। একবারও বলেননি, সিনিয়ররা উঠে দাঁড়াবেন না'।