Advertisement

'শ্যামাপ্রসাদের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে', তৃণমূল-বামেদের আক্রমণ শুভেন্দুর

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে কলকাতার মিলন মেলা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন, 'শ্যামাপ্রসাদের ইতিহাসকে কংগ্রেস ও বামেদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কমিউনিস্টরা আসল সত্য ভুলিয়ে দেওয়ার কাজ করেছিল। আইনসভায় শ্যামাপ্রসাদের নেতৃত্বে এই পশ্চিমবঙ্গের ভারতভুক্তি ঘটিয়েছিল, তাই ভারতমাতার চরণে আশ্রয় পেয়েছি আমরা। শ্যামাপ্রসাদের নেতৃত্বে ৫৮-২১ ভোটে ভারত ভুক্তি হয়। এর থেকে বড় কিছু বলব না। আমাদের বাঙালি হিন্দুদের হোম ল্যান্ড দিয়ে গিয়েছেন তিনি। তৃণমূলের সময়ে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে জোর করে চাপিয়ে দিয়েছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম পশ্চিমবঙ্গের বইয়ে রাখা হয়নি। অমিতজি বলেছিলেন, ৬ জুলাই বড় করে অনুষ্ঠিত করতে। আমরা এই দিন ছুটির ঘোষণা করেছি। জিরাটে পৈতৃক ভিটেতে মিউজিয়াম ও ভালো রাস্তা তৈরি হবে।'

Advertisement
POST A COMMENT