Advertisement

শ্যামপুকুরের ১১ টি ওয়ার্ডজুড়ে শিবপুজো প্যারা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের

বাংলা জুড়ে পালিত হল মহা শিবরাত্রি। হিন্দুদের কাছে এই শিবরাত্রি বিশেষ তাৎপর্যপূর্ণ। তাই এই মহাশিবরাত্রিকে উপলক্ষ করে শ্যামপুকুর বিধানসভার ১১টি ওয়ার্ডে জুড়ে পুজোর আয়োজন করল ওয়েস্ট বেঙ্গল প্যারা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন। তত্ত্বাবধানে ছিলেন সংস্থার স্টেট প্রেসিডেন্ট তথা বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ নাহা। আয়োজকরা জানালেন, শিবরাত্রির পবিত্র তিথিতে জনসাধারণের সুস্থতা ও মঙ্গল কামনা করা এবং সমাজের প্রতিটি মানুষকে ধর্মীয় ও সামাজিক সংহতির বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

Shivratri 2026 Celebration at Shympukur

Advertisement
POST A COMMENT