Advertisement

'২০ টাকার ঢেঁড়সও টিপে দেখেন!' অন্নপূর্ণার লম্বা ফর্ম নিয়ে যা বললেন শুভেন্দু

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনপত্র এত বড় কেন? বিরোধী দল এবং সাধারণ মানুষের একাংশ প্রশ্ন তুলছেন। সে প্রসঙ্গে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'দেখুন, সরকার জনগণকে বছরে ৩৬ হাজার টাকা দেবে। আপনি ২০ টাকার ঢেঁড়স কিনতে গেলেও টিপে দেখেন। একটু সহযোগিতা করুন না।' ঢেঁড়সের উদাহরণ দিতেই নবান্নের প্রেস ঘরে উঠল হাসির রোল। পাশে দাঁড়িয়ে মুখ টিপে হাসতে দেখা গেল ইন্দ্রনীল খাঁকেও।

Advertisement
POST A COMMENT