মন্ত্রী তাপস রায়কে দেখে লুচি খাওয়ার আবদার কুণাল ঘোষের। বর্ষীয়াণ নেতাকে দাদা সম্বোধন করে কুণাল প্রকাশ্যে বললেন, 'দাদা এই সব ঝামেলার কারণে তোমার বাড়ি যাওয়া হয়নি। তবে বউদিকে বোলো, লুচি আর পটলভাজা পাওনা থাকল।' তা শুনে তাপস জিজ্ঞাসা করেন, 'এতে তোমার কোনও সমস্যা হবে না তো?' কুণাল হাত নেড়ে বলেন, 'আরে না না। সবাই তো তোমার আমার সম্পর্ক বুঝবে না। সেই কলেজ লাইফে তুমি ছিলে আমার নেতা।'