তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরনিগমের কাউন্সিলরের ঘনিষ্ঠ তৃণমূল নেতা। ওই ব্যক্তি তোলা চাওয়াতেই তাঁকে রাস্তায় মারধর করা হয়েছে। সল্টলেকের সিএ মার্কেটের ব্যবসায়ীদের থেকে তোলা নেওয়া এবং দোকানের জন্য জমি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।