প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সের ED-র দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোমবার জিজ্ঞাসাবাদ শেষে বাইরে বেরিয়ে অভিষেক বলেন,'প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ED আমাকে ডেকেছিল। এই ঘটনায় আমাকে শেষ ২০২৩ সালে ডাকা হয়েছিল। দিল্লিতে দুবার ডাকা হয়েছিল। আমি গিয়েছি। সব মিলিয়ে ১০ থেকে ১২ বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছি। আমার সামর্থ্য মতো উত্তর দিয়েছি।'এরপরই সরাসরি বিজেপিকে আক্রমণ করেন অভিষেক বলেন,'রাজনৈতিক চাপের কথা বলব না। বিজেপিকে নিয়ে যত কম বলা যায় ততই ভাল। একদিকে ওরা দল ভাঙছে অন্যদিকে বিরোধীদের দমানোর চেষ্টা হচ্ছে। পশ্চিমবঙ্গকে বিরোধী শূন্য করার চেষ্টা হচ্ছে। জেলে ভরার চেষ্টা হচ্ছে। প্রথম দিকে SIR-এর নাম করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। তারপর ভোট লুট করা হয়েছ। শেষে ভোট পরবর্তী হিংসার নামে তাণ্ডব চলেছে। বিরোধীরা যাতে স্বীকৃতি না পায় সেজন্য চক্রান্ত হচ্ছে। এভাবে সাংসদ, বিধায়কদের ভাঙিয়ে লাভ নেই। আমরা আত্মসমর্পণ করব না।'
TMC MP Abhishek Banerjee Targets BJP After 11 Hour Questioning By ED