বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায়। নিমতা থানায় তাঁকে দেখে উঠল 'চোর চোর' স্লোগান। গাড়ি লক্ষ্য করে ছোড়া হল ডিম। সৌগত রায়ের দাবি,নিমতা থানা এলাকায় একাধিক তৃণমূল কর্মী-সমর্থকের ঘরবাড়ি ভাঙা নিয়ে অভিযোগ পেয়ে তাঁদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।