প্রচন্ড গরমে পুড়ছে বাংলা। জৈষ্ঠ্য শেষেও তাপপ্রবাহের পরিস্থিতির বদল নেই। বাংলার অধিকাংশ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। ঘরে বসে ফ্যান চালিয়েও ঘামতে হচ্ছে। তাপমাত্রার ঊর্ধ্বমুখী পারদ এবং আপেক্ষিক আর্দ্রতা, এই দুইয়ের জেরে রীতিমতো নাজেহাল অবস্থা আম আদমির। কবে ফিরবে স্বস্তি? যদিও আশার কথা শোনাল না আলিপুর হাওয়া অফিস, বরং ফের একবার তাপপ্রবাহের বার্তাই দিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দফতর জানাচ্ছে, ১০ জুন শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।