ফের বাংলায় সক্রিয় মৌসুমী অক্ষরেখা । এই অক্ষরেখা বিকানির, রোহতক, ফতেগড়, চুর্ক, পুরুলিয়া, কাঁথি হয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাজস্থান, উত্তর প্রদেশ, এবং আসামে রয়েছে আরও ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে সোমবার, ১২ অগাস্ট আংশিক মেঘলা আকাশ। সব জেলাতেই ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। বাংলার সব জেলাতেই বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং সহ পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।
West Bengal Weather Update Rain Alert