এসি, নন-এসি কিংবা দূরপাল্লা, সব সরকারি বাসেই মহিলাদের টিকিট ফ্রি। এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। যেখানে দেখা যাচ্ছে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি কিংবা দার্জিলিং থেকে কলকাতার যাদবপুর পর্যন্ত মহিলারা ফ্রি বাস পরিষেবা পেয়ে অত্যন্ত খুশি। মুখ্যমন্ত্রী লেখেন, 'পাহাড় থেকে সমতল মহিলারা পাচ্ছেন বিনামূল্যে যাতায়াতের সুফল। দেশের নারীশক্তির সশক্তিকরণে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির স্বপ্নকে বাস্তবায়নের পথে একধাপ এগোলো পশ্চিমবঙ্গ। রাজ্যের মাতৃশক্তি ভয় নয়, ভরসার প্রতি ভরসা রেখেছেন।' সকাল থেকেই কলকাতা ও বিভিন্ন জেলার নানা বাসস্ট্যান্ডে সরকারি বাসে চড়তে দেখা গিয়েছে মহিলাদের। স্ট্যান্ডে স্ট্যান্ডে সরকারি বাস ওঠার জন্য লম্বা লাইনও দেখা গিয়েছে।