Advertisement
লাইফস্টাইল

Paka Amer Lassi: টেস্টি পাকা আমের লস্যি বানান বাড়িতে, সহজ রেসিপি রইল

এখনও আম নিয়ে কিছু পদ বানিয়ে নিতেই পারেন
  • 1/8

বর্ষা নেমে গিয়েছে। বিদায় নিয়েছে গ্রীষ্ম। এবার শেষের পথে আমের মরসুম। তবে, এখনও বাজারে মিলছে পাকা আম। তাই এখনও আম নিয়ে কিছু পদ বানিয়ে নিতেই পারেন। তাতেই জিভের মন ভাল থাকবে।

আমের সিজনের একবারে শেষবেলায় এসে বাড়িতেই বানিয়ে নিতে পারেন পাকা আমের লস্যি
  • 2/8

তাই চাইলে আমের সিজনের একবারে শেষবেলায় এসে বাড়িতেই বানিয়ে নিতে পারেন পাকা আমের লস্যি। এই পদটি অসাধারণ। আর খুব সহজেই এটা বানান যায়। তাই দ্রুত পাকা আমের লস্যি সম্পর্কে জেনে নিন।  

উপকরণ কী লাগবে?
  • 3/8

উপকরণ কী লাগবে?
পাকা আম নিন ১.৫ কাপ। এছাড়া মিষ্টি দই লাগবে ৩ থেকে ৪ কাপ। সেই সঙ্গে ঠান্ডা দুধ নিন ৩ থেকে ৪ কাপ। এছাড়া মধু লাগবে ১ থেকে ২ টেবিল চামচ। 

Advertisement
এলাচ গুঁড়ো সামান্য পরিমাণে নিন
  • 4/8

এছাড়া এলাচ গুঁড়ো সামান্য পরিমাণে নিন। সেই সঙ্গে ৪ থেকে ৫টি বরফ কুচি লাগবে। তাহলেই কাজ হবে। বানিয়ে নিতে পারবেন লস্যি।

সবার প্রথমে পাকা আমের শাঁস বের করে নিতে হবে
  • 5/8

সবার প্রথমে পাকা আমের শাঁস বের করে নিতে হবে। এগুলি ছোট ছোট করে কেটে নিতে পারেন। তাহলে কাজটা অনেক সহজ হবে। 

তারপর ব্লেন্ডারে আমের টুকরোগুলো নিন
  • 6/8

তারপর ব্লেন্ডারে আমের টুকরোগুলো নিন। এর সঙ্গে দই, ঠান্ডা দুধ, চিনি, এলাচ গুঁড়ো ও বরফ কুচি দিতে হবে।

সবকিছু একসঙ্গে মিশিয়ে নিন
  • 7/8

সবকিছু একসঙ্গে মিশিয়ে নিন। এগুলি মসৃণ ও ঘন ক্রিমি হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। তাহলেই কাজ হবে। ঠিক টাক পাকা আমের লস্যি তৈরি হবে।

Advertisement
শেষে লস্যি গ্লাসে ঢেলে নিন
  • 8/8

শেষে লস্যি গ্লাসে ঢেলে নিন। তারপর উপর থেকে সামান্য আমের টুকরো বা পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিন। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

Advertisement