Akhrot Chicken Recipe: অভিনব আখোরট চিকেনের রেসিপি, একবার খেলে টেস্ট ভুলবেন না

একটা সেরার সেরা পদ হল আখরোট চিকেন। এই পদটি খুবই স্বুস্বাদু। এই পদ বানাতে কী কী লাগবে, কীভাবে বানাবেন? আখরোট চিকেনের রেসিপি রইল।

Advertisement
অভিনব আখোরট চিকেনের রেসিপি, একবার খেলে টেস্ট ভুলবেন নাআখরোট চিকেনের রেসিপি
হাইলাইটস
  • একটা সেরার সেরা পদ হল আখরোট চিকেন
  • এই পদ বানাতে কী কী লাগবে, কীভাবে বানাবেন?
  • আখরোট চিকেনের রেসিপি রইল

অনেকেই চিকেন খেতে ভালোবাসেন। যদিও একই ধরনের পদ নিয়মিত খেতে লাগে বিস্বাদ। তবে এই সমস্যার একটা সমাধান নিয়ে এসেছি আমরা। আজ মুরগির মাংসের একটা অভিনব পদের নাম বলব। এই পদটির নাম হল আখোরট চিকেন। এই পদটির স্বাদ অনন্য। একবার টেস্ট করলেই সারাজীবন মনে থাকবে। তাই আর সময় নষ্ট নয়, বরং আখরোট চিকেনের রেসিপি জেনে নিন। এটা বানাতে কী কী লাগবে, কীভাবে বানাবেন, সব তথ্য রইল এখানে। 

কী কী লাগবে? 

  • সবার প্রথমে মাঝারি পিস করা মুরগির মাংস লাগবে ৫০০ গ্রাম
  • আখরোট লাগবে আধ কাপ 
  • ২টি বড় পেঁয়াজের কুচি এবং ২টি টমেটোর বাটা নিন
  • আদা-রসুন বাটা লাগবে ২ টেবিল চামচ
  • টক দই নিন ৩ টেবিল চামচ
  • ২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম লাগবে
  • গুঁড়ো মশালা হিসেবে ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং ১ চা চামচ লাল মরিচ গুঁড়ো লাগবে
  • এছাড়া পরিমাণমতো তেল বা ঘি প্রয়োজন
  • স্বাদমতো নুন ও সামান্য গরম মশলা গুঁড়ো নিয়ে নিন

কীভাবে বানাবেন? 

  • সবার প্রথমে আখরোটের প্রিপারেশনটা সেরে ফেলতে হবে। একটি শুকনো প্যানে আখরোটগুলো ১ থেকে ২ মিনিট হালকা ভেজে নিন। তারপর ঠান্ডা করে ব্লেন্ডারে মিহি গুঁড়ো করে নিন। চাইলে সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নিতেও পারেন।
  • ওদিকে, মাংস ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপর চিকেনের সঙ্গে টক দই, অর্ধেক আদা-রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো ও সামান্য নুন মাখিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে।
  • তারপর কড়াইতে তেল গরম করুন। তাতে দিন পেঁয়াজ। সেগুলি সোনালি করে ভেজে নিন। এরপর বাকি আদা-রসুন বাটা ও টমেটো বাটা দিয়ে তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে যেতে হবে।
  • কশানো মশলায় জিরে, ধনে ও মরিচ গুঁড়ো দিয়ে নেড়ে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিন। মাঝারি আঁচে ৫-৭ মিনিট ভালোভাবে কষিয়ে নিন। তারপর ১ কাপ গরম জল দিয়ে ঢেকে দিন।
  • মাংস প্রায় সেদ্ধ হয়ে এলে বেটে রাখা আখরোট ও গরম মশলা গুঁড়ো মেশান। তারপর আরও ৫ মিনিট রান্না করুন। সবশেষে ফ্রেশ ক্রিম ছড়িয়ে ১ মিনিট কম আঁচে রেখে নামিয়ে নিন।

রুটি, নান বা পোলাওয়ের সঙ্গে গরম গরম আখরোট চিকেন পরিবেশন করতে পারেন। একবারে জমে যাবে। 


 

POST A COMMENT
Advertisement