Bathua Parata Recipe: আলু তো অনেক হল, এই শাকের পরোটা খেয়েছেন? উত্তরপ্রদেশের জনপ্রিয় রেসিপি

ফুলকপি, বাঁধাকপি, মুলোর পরোটা। তবে এবার স্বাদ বদল করতে পারেন একটু অন্যভাবে। উত্তর ভারতের জনপ্রিয় শাক বথুয়া(বাংলায় বেতো শাক) দিয়ে তৈরি করতে পারেন আলু-বথুয়ার পরোটা।

Advertisement
আলু তো অনেক হল, এই শাকের পরোটা খেয়েছেন? উত্তরপ্রদেশের জনপ্রিয় রেসিপিএবার স্বাদ বদল করতে পারেন একটু অন্যভাবে।
হাইলাইটস
  • ফুলকপি, বাঁধাকপি, মুলোর পরোটা।
  • তবে এবার স্বাদ বদল করতে পারেন একটু অন্যভাবে।

ফুলকপি, বাঁধাকপি, মুলোর পরোটা। তবে এ বার স্বাদ বদল করতে পারেন একটু অন্য ভাবে। উত্তর ভারতের জনপ্রিয় শাক বথুয়া(বাংলায় বেতো শাক) দিয়ে তৈরি করতে পারেন আলু-বথুয়ার পরোটা। গ্রামবাংলায় এই শাক খুব পরিচিত। বাজারে একটু খুঁজলেই পাবেন। দারুণ উপকার। আলুর পুরের সঙ্গে এই শাক মিশিয়ে বানালে দারুণ পরোটা হয়।

বথুয়া বা বেতো শাকে ভিটামিন ও আয়রন রয়েছে। শীতের সিজনেই এই শাক বাজারে পাওয়া যায়। তাই বাজারে বেতো শাক পেলেই কিনে আনুন। তারপর এই পরোটা একবার চেখে দেখতে পারেন। রইল সহজ রেসিপি। 

উপকরণ
দু’কাপ গমের আটা, এক কাপ বথুয়া শাক, তিন-চারটি সেদ্ধ আলু, এক চামচ আদা ও কাঁচালঙ্কা বাটা, আধ চামচ জিরে গুঁড়ো, আধ চামচ জোয়ান, এক চিমটে হিং, স্বাদমতো নুন ও লঙ্কার গুঁড়ো। পরোটা সেঁকার জন্য লাগবে ঘি অথবা মাখন।

প্রণালী
প্রথমে বথুয়া শাক ভাল করে ধুয়ে সেদ্ধ করে নিন। জল ঝরিয়ে শাক মিহি করে কুচিয়ে বা বেটে নিন। তবে সেদ্ধ করার পর জল ফেলে দেবেন না। সেই জল দিয়েই আটা মাখলে পরোটায় শাকের রং ও স্বাদ আরও ভাল আসবে।

এবার আটার সঙ্গে বথুয়া শাক, সামান্য নুন ও ঘি মিশিয়ে নরম করে মেখে নিন। ১০ মিনিট ঢাকা দিয়ে রাখুন।

অন্য দিকে সেদ্ধ আলু ভাল করে মেখে তাতে আদা-কাঁচালঙ্কা বাটা, জিরে গুঁড়ো, জোয়ান, হিং, নুন ও লঙ্কার গুঁড়ো মেশান। পুরে যেন অতিরিক্ত জল না থাকে। প্রয়োজনে কড়াইয়ে সামান্য নেড়ে শুকিয়ে নিন।

এ বার আটার লেচির মধ্যে এক-দু’চামচ পুর ভরে মুখ বন্ধ করে আলতো হাতে বেলে নিন। মাঝারি আঁচে তাওয়া গরম করে দু’পিঠে ঘি মাখিয়ে সোনালি করে সেঁকে নিন। 

POST A COMMENT
Advertisement