ডাল-ভাত খেয়ে মুখ পচে গেছে, আলু দিয়েই বানান টক সবজি, খেতেও টেস্টিপ্রতিদিন ডাল-ভাত আর ওই একইরকম সবজি খেতে কারই বা ভালো লাগে? আপনিও যদি একই ধরনের খাবার খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েন তবে আলুর টক তরকারি একটি দারুণ অপশন হতে পারে। সেদ্ধ আলু, হিং ও জিরার ফোড়ন এবং আমচুর গুঁড়ো বা দইয়ের টক স্বাদের সাহায্যে তৈরি এই রেসিপিটা যেমন সুস্বাদু, তেমনই হেলদি।
আলুর টক রেসিপি বানানোর জন্য কী কী উপকরণ দরকার?
সেদ্ধ আলু - ৪ থেকে ৫ পিস, খোসা ছড়ানো
আমচুর পাউডার বা টক দই ফেটানো
জিরা: ১ চা চামচ
হিং: ১/৪ চা চামচ
কাঁচা লঙ্কা: ২টি (মিহি করে কাটা অথবা লম্বালম্বিভাবে চিরে নেওয়া)
আদা: ১ চা চামচ (মিহি করে কুচানো)
হলুদ গুঁড়ো: ১/২ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো: ১/২ চা চামচ
ধনে গুঁড়ো: ১ চা চামচ
গরম মশলা: ১/৪ চা চামচ
তেল বা দেশি ঘি: ২ টেবিল চামচ
লবণ: স্বাদমতো
ধনে পাতা: মিহি করে কাটা (সাজানোর জন্য)
কীভাবে এই রান্না করবেন?
একটি প্যানে তেল বা ঘি গরম করুন। জিরা ও হিং দিয়ে ফুটে উঠতে দিন। তারপর কুচানো কাঁচা লঙ্কা ও কোরানো আদা দিয়ে হালকা করে ভেজে নিন। এবার গ্যাসের আঁচ কমিয়ে হলুদ, লাল লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে ১০-১৫ সেকেন্ড ভেজে নিন।
এরপর প্যানে সেদ্ধ ও কাটা আলুগুলো দিন এবং স্বাদমতো লবণ দিন। মাঝারি আঁচে ৩-৪ মিনিট ধরে মশলার সঙ্গে আলুগুলো ভাজুন, খেয়াল রাখবেন যেন আলুর গায়ে মশলা ভালোভাবে লেগে যায়। এবার আমচুর গুঁড়ো (বা ফেটানো দই) এবং জলে গোটানো গরম মশলা যোগ করুন। দই ব্যবহার করলে, ফেটে যাওয়া রোধ করতে অনবরত নাড়তে থাকুন। ঢেকে দিয়ে কম আঁচে ২ মিনিট রান্না করুন।
এরপর আঁচ বন্ধ করে দিন, মিহি করে কাটা ধনে পাতা যোগ করুন এবং ভালোভাবে মেশান। ব্যাস মশলাদার ও টক স্বাদের আলু তৈরি; গরম ভাত, পুরি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন!