Lemon Prawn Recipe: ঘটিদের স্টাইলে টেস্টি লেবু চিংড়ির রেসিপি, গরম ভাতে জমে যাবে
ঘটিদের স্টাইলে লেবু চিংড়ি বানিয়ে নিন। এটা একটা অভিনব পদ। এই পদটা বানানো খুব একটা কঠিনও নয়। তাই লেবু চিংড়ি বানাতে কী কী লাগবে, কীভাবে বানাবেন, সেটা জেনে নিন।
ঘটিদের লেবু চিংড়ির রেসিপি- কলকাতা ,
- 12 Nov 2026,
- (Updated 12 Nov 2026, 12:01 PM IST)
হাইলাইটস
- ঘটিদের স্টাইলে লেবু চিংড়ি বানিয়ে নিন
- এটা একটা অভিনব পদ
- তাই লেবু চিংড়ি বানাতে কী কী লাগবে, কীভাবে বানাবেন, সেটা জেনে নিন
চিংড়ি মাছ রান্নায় ঘটিদের কোনও তুলনা নেই। চিংড়ি দিয়ে নানা পদ রান্না করতে এঁরা ওস্তাদ। আর আজ ঘটি বাড়িরই চিংড়ির একটা অভিনব পদের কথা বলব। এই পদটির নাম হল লেবু চিংড়ি। এই পদটির স্বাদ হল অনন্য। একবার খেলে বারবার খেতে করবে ইচ্ছে। তাই ঝটপট জেনে নিন ঘটিদের মতো করে লেবু চিংড়ি বানাবেন কীভাবে। তারপর সেই নিয়ম মেনে পদটা রেঁধে নিন। ভাতের সঙ্গে লাগবে জমে যাবে।
কী কী লাগবে?
- চিংড়ি মাছ নিন ২৫০ গ্রাম
- মাখন নিন ২ টেবিল চামচ
- রসুন কুচি নিন ৪ কোয়া
- লেবুর রস ১ টেবিল চামচ নিন
- লেবুর জেস্ট বা লেবুর খোসা কুচানো আধ চামচ লাগবে
- গোলমরিচ গুঁড়ো নিন স্বাদমতো
- নুন নিতে হবে স্বাদমতো
- ধনেপাতা কুচি নিতে হবে অল্প পরিমাণে
এই সব জোগার করার পর লেবু চিংড়ির পদটা বানিয়ে নিন।
কীভাবে বানাবেন?
- সবার প্রথমে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিন। তারপর ভাল করে ধুয়ে নিতে হবে। জল ঝরিয়ে নিন।
- তারপর চিংড়ি মাছগুলিতে সামান্য নুন ও গোলমরিচ গুঁড়ো মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।
- এবার একটি প্যানে মাখন গরম করুন। মাখন গলে গেলে তাতে রসুন কুচি দিন। রসুন হালকা করে ভাজুন। যতক্ষণ না রসুনের সুন্দর গন্ধ বের হয়, ততক্ষণ ভাজতে হবে।
- এরপর প্যানে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। মাঝারি আঁচে এপিঠ-ওপিঠ করে চিংড়িগুলো ২-৩ মিনিট রান্না করুন।
- এই সময় খুব বেশি কড়া করে ভাজবেন না। তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যেতে পারে।
- চিংড়ি সেদ্ধ হয়ে গেলে এবং হালকা রঙের পরিবর্তন হলে তাতে লেবুর রস এবং লেবুর জেস্ট মিশিয়ে দিতে হবে।
- আরও কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিন। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। তারপর নামিয়ে নিন।
এই পদটা গরম গরম ভাতের সঙ্গে লাগবে দারুণ। রুটির সঙ্গে চেখে দেখতে পারেন। তাই ঝটপট ঘটিদের মতো লেবু চিংড়ির পদটা বানিয়ে নিন।