Katla Kalia Recipe: বাঙালদের স্টাইলে ঝালঝাল কাতলা কালিয়া বানানোর রেসিপি, গরম ভাতে দারুণ জমবে
বাঙালদের মতো বানিয়ে নিতে হবে কাতলা কালিয়া। এটা সেরার সেরা একটি পদ। এই পদ বানানো খুব কঠিন কিছু নয়। কীভাবে বানাবেন বাঙালদের মতো কাতলা কালিয়া? জেনে নিন দ্রুত।
বাঙালদের মতো কাতলা কালিয়া বানান- কলকাতা,
- 25 Sep 2026,
- (Updated 25 Sep 2026, 2:30 PM IST)
হাইলাইটস
- বাঙালদের মতো বানিয়ে নিতে হবে কাতলা কালিয়া
- এটা সেরার সেরা একটি পদ
- কীভাবে বানাবেন বাঙালদের মতো কাতলা কালিয়া?
কাতলা মাছ তো প্রায়ই হয় বাড়িতে। কিন্তু বাঙালদের মতো কাতলা কালিয়া কি বানাতে পারেন? যদি না পারেন, তাহলে এই নিবন্ধটি আপনাদেরই জন্য। কারণ, এই নিবন্ধ থেকে বাঙালদের স্টাইলে ঝালঝাল কাতলা কালিয়া বানিয়ে নেওয়ার পদ্ধতি জেনে নিন। কাতলা কালিয়া গরম ভাতের সঙ্গে মেখে খেলে আঙুল চাটবেন।
তাই আর সময় নষ্ট নয়, বরং বাঙালদের স্টাইলে কাতলা কালিয়া ঠিক কীভাবে বানাতে হবে, সেটা জেনে নিন। তারপর ঝটপট বাড়িতে বানিয়ে নিন এই পদ।
কী কী লাগবে?
- কাতলা মাছ লাগবে ৪ থেকে ৫ টুকরো
- ১টি মাঝারি সাইজের টমেটো বেটে নিন
- ১টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিন
- আদা বাটা লাগবে ১ চা চামচ
- রসুন বাটা নিন ১ চা চামচ
- জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো লাগবে ১ চা চামচ করে
- হলুদ গুঁড়ো নিন ১ চা চামচ
- লঙ্কা গুঁড়ো লাগবে ১ চা চামচ
- গরম মশলা গুঁড়ো নিন আধ চা চামচ
- আর ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে বা এলাচ, লবঙ্গ, দারুচিনি নিতে হবে
- রান্নার জন্য পরিমাণ মতো সর্ষের তেল নিন
- এছাড়া নুন ও চিনি নিন স্বাদমতো
কীভাবে তৈরি করবেন?
- বাঙালদের মতো করে কাতলা কালিয়া বানাতে চাইলে সবার প্রথমে মাছটা ভাল করে ধুয়ে নিন। তারপর সামান্য নুন ও হলুদ মাখিয়ে নিতে হবে।
- এবার কড়াইতে সর্ষের তেল গরম করুন। মাছগুলি হালকা বাদামি করে ভেজে নিতে হবে। তারপর মাছগুলি তুলে রাখুন।
- এরপর ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন দিন। এরপর দিতে হবে পেঁয়াজ কুচি। এগুলি সোনালি করে ভেজে নিন।
- এবার একে একে আদা বাটা ও রসুন বাটা দিতে হবে। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে।
- তারপর কড়াইতে টমেটো বাটা দিতে হবে। সঙ্গে হলুদ গুঁড়ো, জিরে-ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও স্বাদমতো নুন দিন। ভাল করে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষাতে থাকুন।
- মশলা কষানো হলে কড়াইতে জল দিন। এভাবেই ঝোল ফুটিয়ে নিন। ঝোল ফুটলে ভেজে রাখা মাছের টুকরোগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিন। ঢাকা দিয়ে ৫ থেকে ৭ মিনিট মাঝারি আঁচে ফুটতে দিন। তাতে মশলা মাছের ভেতরে ভালভাবে ঢুকে যাবে।
- নামানোর আগে সামান্য চিনি, গরম মশলা গুঁড়ো এবং চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিতে হবে। তারপর তেল ভেসে উঠলে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল বাঙালদের স্টাইলে কাতলা কালিয়া। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।