Bankura Bati Posto Recipe: বাঁকুড়ার বিখ্যাত বাটি পোস্তর সিক্রেট রেসিপি, বাড়িতেই বানান, গরম ভাতে লাগবে সেরা

বাঁকুড়ার বাটি পোস্ত একটি বিখ্যাত পদ। এই পদটি কীভাবে বানাতে হয়, সেটা অনেকেই জানতে চান। আর সেই সিক্রেট রেসিপিটাই আমরা আজ দিলাম। তাই ঝটপট জেনে নিন বাটি পোস্তর রেসিপি।

Advertisement
বাঁকুড়ার বিখ্যাত বাটি পোস্তর সিক্রেট রেসিপি, বাড়িতেই বানান, গরম ভাতে লাগবে সেরাবাঁকুড়ার বাটি পোস্তর রেসিপি
হাইলাইটস
  • বাঁকুড়ার বাটি পোস্ত একটি বিখ্যাত পদ
  • এই পদটি কীভাবে বানাতে হয়, সেটা অনেকেই জানতে চান
  • আর সেই সিক্রেট রেসিপিটাই আমরা আজ দিলাম

পোস্ত খেতে খুব ভালোবাসেন? তাহলে আপনাদের জন্য আজ একটা সেরা রেসিপির সন্ধান দেব। এই পদটি বাঁকুড়া জেলায় খুবই জনপ্রিয়। বিখ্যাতও বটে। ভাবছেন পদটির নাম কী? তাহলে শুনুন, বাঁকুড়ার বিখ্যাত বাটি পোস্তর কথা বলা হচ্ছে। এটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর এটি বানাতে খুব একটা বেশি উপকরণও লাগে না। তাই ঝটপট বাটি পোস্ত বানানোর সিক্রেট রেসিপি জেনে নিন। তারপর নিয়ম মেনে নিন বানিয়ে। গরম ভাতের সঙ্গে এটি খেতে লাগবে দারুণ।


কী কী লাগবে?
বাঁকুড়ার বাটি পোস্ত তৈরি করতে এই সব উপকরণ লাগবে-

  • পোস্ত নিন ৫০ গ্রাম
  • কাঁচা লঙ্কা লাগবে ৩ থেকে ৪টি
  • ১টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিতে পাবেন (আপনি চাইলে পেঁয়াজ ছাড়াও বানাতে পারেন)
  • সর্ষের তেল নিন ২ টেবিল চামচ
  • নুন নিন অল্প
  • চিনিও সামান্য পরিমাণে লাগবে

এই সব জিনিস জোগার করার পর শুরু করুন বাটি পোস্ত বানান।

কীভাবে রান্না করবেন?

  • সবার প্রথমে পোস্ত বাটা তৈরি করতে হবে। সেক্ষেত্রে অল্প জলে ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখুন পোস্ত। এরপর পোস্ত ও কাঁচা লঙ্কা একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর শিলনোড়ায় বা মিক্সিতে ভাল করে পেস্ট করুন। একটা কথা বলি, পোস্ত বাটার সময় খুব বেশি জল দেবেন না। তাতে পোস্ত খুব জল জলে হয়ে যাবে। বরং পোস্তর পেস্ট ঘন রাখুন। তাতে টেস্ট হবে ভাল। 
  • তারপর একটি স্টিলের বাটি বা টিফিন কৌটো নিন। তাতে পোস্ত বাটা, পেঁয়াজ কুচি (যদি দিতে চান। নাও দিতে পারেন), অল্প নুন, সামান্য চিনি এবং ১ টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিন। এগুলি ভাল করে মেখে নিতে হবে। তারপর বাটি বা টিফিন কৌটর মুখটা বন্ধ করে দিন।
  • এবার গ্যাস জ্বালান। তার উপর চাপান কড়াই। কড়াইতে কিছুটা জল গরম করুন। 
  • জলের মধ্যে ওই পোস্ত মাখানো স্টিলের বাটি বা কৌটোটি বসিয়ে দিন। এভাবে ৫ থেকে ৭ মিনিট ভাপিয়ে নিন।
  • ৫ থেকে ৭ মিনিট বাদেই নামিয়ে নিন পোস্ত। তারপর উপর থেকে আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন। এছাড়া চেরা কাঁচা লঙ্কা দিতে পারেন। ব্যস, তাতেই তৈরি হয়ে গেল বাঁকুড়ার বিখ্যাত বাটি পোস্ত। এটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। খেতে লাগবে দারুণ। 

 

POST A COMMENT
Advertisement