Bardhaman Sitabhog Recipe: বর্ধমানের মতো সীতাভোগ বানানোর সিক্রেট রেসিপি, একবার খেলে স্বাদ ভুলবেন না
বর্ধমানের স্টাইলে সীতাভোগ বাড়িতেই বানানো যায়। এটি ঠিক ঠাক বানালে স্বাদ হবে অনন্য। এক্ষেত্রে কী কী লাগবে বর্ধমানের মতো সীতাভোগ বানাতে? কীভাবে বানাবেন? জেনে নিন দ্রুত।
বর্ধমানের মতো সীতাভোগ বানানোর রেসিপি- কলকাতা,
- 05 Nov 2026,
- (Updated 05 Nov 2026, 1:48 PM IST)
হাইলাইটস
- বর্ধমানের স্টাইলে সীতাভোগ বাড়িতেই বানানো যায়
- এটি ঠিক ঠাক বানালে স্বাদ হবে অনন্য
- কী কী লাগবে বর্ধমানের মতো সীতাভোগ বানাতে?
বর্ধমানের সীতাভোগের স্বাদ হল অনন্য। এমন টেস্ট সত্যিই আজীবন মুখে লেগে থাকে। তবে রোজ রোজ তো বর্ধমানে যাওয়া সম্ভব নয়। আর কলকাতার দোকানের সীতাভোগের স্বাদ বর্ধমানের মতো হয় না। কিন্তু তাই বলে আবার মন খারাপ করবেন না। বরং বাড়িতেই বর্ধমানের মতো খাঁটি সীতাভোগ তৈরির সিক্রেট রেসিপি জেনে নিন। তারপর চট করে নিন বানিয়ে। হলফ করে বলতে পারি, ঠিকঠাক বানালে নিজের ভাল লাগবেই, সেই সঙ্গে গোটা পরিবারের মন জয় করতে পারবেন।
তাই আর সময় নষ্ট নয়, বরং বর্ধমানের সীতাভোগ বানাতে কী লাগবে, কীভাবে বানাবেন, সবটা জেনে নিন।
কী কী লাগবে?
- ছানা লাগবে ১০০ গ্রাম
- গোবিন্দভোগ চাল নিন ছানার ৪ গুণ, অর্থাৎ ৪০০ গ্রাম
- দুধ নিন অল্প পরিমাণে
- চিনি লাগবে
- এলাচ গুঁড়ো নিন ১ চা চামচ
- নিখুতির জন্য ছানা, গুঁড়ো দুধ, সমান্য ময়দা, ঘি ও জল লাগবে
- ভাজার জন্য ঘি ও সাদা তেল লাগবে
কীভাবে বানাবেন?
- সবার প্রথমে রস তৈরি করতে হবে। সেক্ষেত্রে একটি পাত্রে পরিমাণমতো চিনি ও জল মিশিয়ে নিন। এভাবে সিরা বা রস তৈরি করুন। রসে সামান্য এলাচ গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। তাতে স্বাদ আরও বাড়বে।
- নিখুতি তৈরির জন্য অল্প ছানা, গুঁড়ো দুধ, ময়দা ও ঘি একসঙ্গে মেখে নিন। তারপর ছোট ছোট গোল বলের মতো বানিয়ে নিতে হবে।
- এরপর গ্যাস জ্বালান। তাতে দিন ঘি ও তেল। গরম হলে গোল গোল নিখুতিগুলি ভেজে নিতে পারেন।
- তারপর ভাজা নিখুতিগুলি চিনির রসে ডুবিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে তুলে রাখুন।
- এবার সীতাভোগ তৈরির পালা। ছানা খুব ভাল করে মেখে নরম ও মসৃণ করে নিতে হবে।
- এর সঙ্গে গোবিন্দভোগ চালের গুঁড়ো ও সামান্য দুধ মিশিয়ে নিন। এগুলি ভাল করে মেখে নিতে হবে। এর মাধ্যমে একটা ডো বা মিশ্রণ তৈরি করুন।
- তারপর কড়াইয়ে ঘি ও তেল গরম করুন।
- একটি গ্রেটারের ছাঁচ তেলের ওপর ধরে ওই মিশ্রণটি ঘষে সরু সুতোর মতো, ঝুরির আকারে সরাসরি গরম তেলে ফেলুন।
- এগুলি হালকা আঁচে ভাজতে হবে। দেখবেন যেন, বেশি লাল বা শক্ত না হয়ে যায়।
- ভাজা হলে হালকা গরম চিনির রসে কয়েক সেকেন্ড চুবিয়ে তুলে নিন এগুলি।
- এরপর রস থেকে ছেঁকে একটি প্লেটে ছড়িয়ে ঠান্ডা হতে দিন।
- ঠান্ডা হয়ে গেলে উপর থেকে নিখুতি ছড়িয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেল বর্ধমানের স্টাইলে সীতাভোগ। এরপর সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন। হলফ করে বলতে পারি, এর টেস্ট আপনি ভুলতে পারবেন না।