Country Chicken Bengali Style: দেশি মুরগির ঝোল হবে দুর্দান্ত, আসল স্বাদ লুকিয়ে আছে এই ট্রিকে; অনেকেই ভুলটা করেন

আজ আপনাদের জন্য রইল সাবেকি আমলের ঠাকুমা দিদিমাদের হাতের ছোঁয়ায় তৈরি দেশি মুরগির বাটা মশলার এক অমৃত স্বাদের রেসিপি। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এই সাবেকি পদটি যদি পাতে থাকে তবে রবিবারের দুপুরের ভোজ একেবারে জমে ক্ষীর হয়ে যাবে।

Advertisement
Country Chicken Bengali Style: দেশি মুরগির ঝোল হবে দুর্দান্ত, আসল স্বাদ লুকিয়ে আছে এই ট্রিকে; অনেকেই ভুলটা করেনCountry Chicken Bengali Style: দেশি মুরগির ঝোল হবে দুর্দান্ত, আসল স্বাদ লুকিয়ে আছে এই ট্রিকে; অনেকেই ভুলটা করেন

shil nora bata moshla chicken: রবিবারের ছুটির দিন মানেই ভোজনরসিক বাঙালির ঘরে ঘরে মুরগির মাংসের চেনা সুবাস। তবে আজকাল ব্যস্ততার যুগে মিক্সিতে বাটা মশলার চেয়ে যদি খাঁটি শিল নোড়ায় বাটা মশলার গন্ধে গোটা রান্নাঘর ম ম করে তবে সেই পদের স্বাদ এক ধাক্কায় দ্বিগুণ হয়ে যায়। আজ আপনাদের জন্য রইল সাবেকি আমলের ঠাকুমা দিদিমাদের হাতের ছোঁয়ায় তৈরি দেশি মুরগির বাটা মশলার এক অমৃত স্বাদের রেসিপি। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এই সাবেকি পদটি যদি পাতে থাকে তবে রবিবারের দুপুরের ভোজ একেবারে জমে ক্ষীর হয়ে যাবে।

প্রয়োজনীয় উপকরণ হাতের কাছে গুছিয়ে নিন
এই জিভে জল আনা সাবেকি রান্নাটি তৈরি করতে আপনার রান্নাঘরে লাগবে ১ কেজি দেশি মুরগির মাংস ৬ থেকে ৭ টুকরো তেলে লাল লাল করে ভাজা গোল আলু ১ কাপ পেঁয়াজ কুচি এবং আধা কাপ খাঁটি সরষের তেল। স্বাদ বাড়ানোর মূল চাবিকাঠি অর্থাৎ বাটা মশলার তালিকায় লাগছে দেড় চা চামচ লঙ্কা বাটা ১ চা চামচ হলুদ বাটা ১ টেবিল চামচ আদা বাটা ১ চা চামচ রসুন বাটা ১ চা চামচ জিরে বাটা এবং ১ চা চামচ গরম মশলা বাটা। এর পাশাপাশি ফোরনের জন্য লাগবে ২টি তেজপাতা ২ টুকরো দারুচিনি ও ৩ থেকে ৪টি ছোট এলাচ। এছাড়া রান্নার স্বাদ সম্পূর্ণ করতে লাগবে পরিমাণমতো নুন ১ চা চামচ পেঁয়াজ বেরেস্তা বাটা এবং ৪ থেকে ৫টি গোটা কাঁচা লঙ্কা।

ধাপে ধাপে রাঁধুন বাটা মশলার এই ম্যাজিক পদ
রান্নার শুরুতে প্রথমে দেশি মুরগির মাংস ভালো করে ধুয়ে সম্পূর্ণ জল ঝরিয়ে পরিষ্কার করে একটি পাত্রে রেখে দিন। এবার কড়াইতে আধা কাপ সরষের তেল গরম করে তাতে দারুচিনি এলাচ ও তেজপাতা ফোরন দিয়ে একটু নাড়াচাড়া করুন। ফোরনের মিষ্টি গন্ধ বেরোলে তাতে ১ কাপ পেঁয়াজ কুচি যোগ করে হালকা বাদামি রঙ ধরা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। এরপর কড়াইতে বেটে রাখা আদা রসুন লঙ্কা হলুদ ও জিরে বাটা এবং স্বাদমতো নুন দিয়ে সামান্য একটু গরম জল দিন যাতে মশলা পুড়ে না যায়। এবার মাঝারি আঁচে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে।

Advertisement

মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করলে জল ঝরিয়ে রাখা মুরগির মাংস কড়াইতে দিয়ে দিন এবং মশলার সঙ্গে মিশিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাতে থাকুন। মাংস ভালো করে কষানো হয়ে গেলে তাতে সামান্য গরম জল দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে আগে থেকে তেলে ভেজে রাখা আলুর টুকরোগুলি দিয়ে দিন। এবার মাংস ও আলু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো গরম জল ঢেলে কড়াইটি ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্না হতে দিন। মাংস ও আলু পুরোপুরি সেদ্ধ হয়ে ঝোল মাখামাখা হয়ে এলে উপর থেকে বেটে রাখা গরম মশলা পেঁয়াজ বেরেস্তা বাটা এবং ৪ থেকে ৫টি গোটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিন। সবশেষে একদম কম বা মৃদু আঁচে কড়াইটি কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিলেই তৈরি আপনার রবিবারের স্পেশাল বাটা মশলায় দেশি মুরগির ঝোল।

 

POST A COMMENT
Advertisement