Bihari Aloo Chokha Recipe: গরম ডাল ভাতের সঙ্গে ঝাল ঝাল আলু চোখা, বিরিয়ানিও ফেল

আলু ভাতে তো অনেক খেয়েছেন। এবার বাড়িতে বানিয়ে ফেলুন বিহারি স্টাইল আলু চোখে। যেমন খেতে তেমনই স্বাদ। রইল রেসিপি।

Advertisement
গরম ডাল ভাতের সঙ্গে ঝাল ঝাল আলু চোখা, বিরিয়ানিও ফেলবিহারি স্টাইলে আলু চোখার রেসিপি।
হাইলাইটস
  • বিহারি স্টাইলে বানান আলু চোখা।
  • গরম ভাতের সঙ্গে জমে যাবে।

গরম গরম ধোঁয়া ওঠা ভাত। আর সঙ্গে আলু ভাতে। আর ডাল যদি হয় তো আহা। যেন স্বর্গসুখ। সেই সুখ আরও বেড়ে যাবে যদি একবার ট্রাই করেন বিহারি আলু ভাতে। বিহারে অবশ্য এর নাম আলু চোখা। শুনেছেন তো নিশ্চয়ই। এবার প্রশ্ন হল, বাড়িতে আলু চোখে বানাবেন কীভাবে? সেদ্ধ আলুর সঙ্গে কাঁচালঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা এবং সর্ষের তেলের মিশেলে তৈরি এই পদটি খেতে যেমন সুস্বাদু, তেমনই তৈরি করাও বেশ সহজ। জেনে নিন সেই সহজ রেসিপি। 

আলু চোখা বানাতে যা যা লাগবে
আলু: ৪টি (সেদ্ধ)
কাঁচা লঙ্কা: ২টি (কুচি করা)
পেঁয়াজ: ২টি (কুচি করা)
লঙ্কা গুঁড়ো: আধ চা চামচ
সর্ষের তেল: ১ টেবিল চামচ
নুন: স্বাদমতো
ধনেপাতা: কুচি করা

আলু চোখা যেভাবে বানাবেন

প্রথমে প্রেশার কুকারে আলুগুলি ভাল করে সেদ্ধ করে নিন। আলু নরম হয়ে গেলে খোসা ছাড়িয়ে একটি পাত্রে তুলে রাখুন। ভাতের সঙ্গেও সেদ্ধ করে নিতে পারেন।  এবার কাঁটাচামচের সাহায্যে সেদ্ধ আলুগুলি ভাল করে চটকে নিন। কোনও বড় দানা যেন না থাকে। আলু মাখা আলাদা করে সরিয়ে রাখুন।

একটি কড়াইয়ে সর্ষের তেল গরম করুন। তাতে কুচিয়ে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করুন। পেঁয়াজ নরম হয়ে এলে চটকে রাখা আলু, নুন এবং লঙ্কাগুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। আরও কয়েক মিনিট নাড়াচাড়া করে রান্না করুন। যাতে সমস্ত উপকরণের স্বাদ আলুর সঙ্গে মিশে যায়।

এবার নুন ও মশলার স্বাদ চেখে দেখে নিন। সবশেষে কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে ভাল করে মিশিয়ে নিন। তৈরি বিহারি স্টাইলে আলু চোখা। গরমাগরম ভাতে আর ডালের সঙ্গে খান আলু চোখা। আলু চোকার আসল স্বাদ আনে সর্ষের তেল। চাইলে সামান্য কাঁচা সর্ষের তেল ও কাঁচা লঙ্কা মেখে নিতে পারেন। 

Advertisement

TAGS:
POST A COMMENT
Advertisement