বানিয়ে ফেলতে পারেন কালো জিরের ভর্তা(Kalojira Bhorta)।Black Cumin Bhorta Recipe: প্রতিদিনের রান্নায় একটু অন্য রকম স্বাদ চান? তা হলে বানিয়ে ফেলতে পারেন কালো জিরের ভর্তা(Kalojira Bhorta)। খুব বেশি উপকরণ লাগে না। রান্নার ঝামেলাও কম। গরম ভাতের সঙ্গে এই ভর্তা বেশ ভাল লাগে(Easy Bengali Recipe)।
কী কী লাগবে?
কালো জিরে ২ টেবিল চামচ, কাঁচালঙ্কা ২-৩টি, পেঁয়াজ কুচি ১টি, রসুন ২-৩ কোয়া, সর্ষের তেল ১-২ চা চামচ এবং স্বাদমতো নুন নিন।
কীভাবে বানাবেন?(Bengali Bhorta Recipe)
প্রথমে কড়াই গরম করুন। তাতে কালো জিরে দিয়ে হালকা আঁচে শুকনো ভেজে নিন। কালো জিরের গন্ধ বেরোতে শুরু করলেই নামিয়ে রাখুন। বেশি ভাজবেন না। তা হলে তেতো স্বাদ হতে পারে।
এ বার একই কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিন। তাতে রসুন ও কাঁচালঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করুন। রসুন হালকা সোনালি হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন।
ঠান্ডা হলে ভাজা কালো জিরে, রসুন ও কাঁচালঙ্কা একসঙ্গে শিলে বেটে নিন। খুব মিহি করার দরকার নেই। এতে ভর্তার স্বাদ আরও ভাল হবে।
এর পরে বাটা মিশ্রণের সঙ্গে পেঁয়াজ কুচি এবং নুন মেশান। শেষে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ভাল করে মেখে নিন।
ব্যস, তৈরি কালো জিরের ভর্তা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। চাইলে উপর থেকে আরও সামান্য কাঁচা সর্ষের তেল দিতে পারেন। ঝাল বেশি পছন্দ হলে কাঁচালঙ্কার পরিমাণ বাড়িয়ে নিন।