ময়দা ছাড়াই এভাবে বাড়িতেই বানান নরম গুলাব জামুন, কেউ ধরতে পারবে না কেনা নয়

বাজারে এখন গুলাব জামুন তৈরির প্রস্তুত গুঁড়ো সহজেই পাওয়া যায়। তবে বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত সংরক্ষণকারী মেশানো প্যাকেটজাত উপকরণ ব্যবহার না করে বাড়ির সহজ উপকরণ দিয়েই মিষ্টি বানানো ভালো।

Advertisement
ময়দা ছাড়াই এভাবে বাড়িতেই বানান নরম গুলাব জামুন, কেউ ধরতে পারবে না কেনা নয়উৎসবের মরশুমে বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু গুলাবজামুন

বাঙালির জীবনে মিষ্টি যেন এক অবিচ্ছেদ্য অংশ। সন্দেশ বা রসগোল্লা অনেকেই বাড়িতে বানানোর চেষ্টা করেন, কিন্তু পান্তুয়া বা গুলাব জামুন তৈরি করতে গেলে অনেকেই পিছিয়ে যান। আবার স্বাস্থ্য সচেতনতার কারণে অনেকেই দোকানের মিষ্টি এড়িয়ে চলেন। তাই কম ঝামেলায় ঘরোয়া উপায়ে কীভাবে নরম ও সুস্বাদু গুলাব জামুন বানানো যায়, তা নিয়েই এই প্রতিবেদন।

বাজারে এখন গুলাব জামুন তৈরির প্রস্তুত গুঁড়ো সহজেই পাওয়া যায়। তবে বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত সংরক্ষণকারী মেশানো প্যাকেটজাত উপকরণ ব্যবহার না করে বাড়ির সহজ উপকরণ দিয়েই মিষ্টি বানানো ভালো। পাউরুটি দিয়েই তৈরি করা যায় নরম, রসালো গুলাব জামুন। স্বাদেও হবে দারুণ।

উপকরণ:
৮ থেকে ৯টি পাউরুটির স্লাইস, আধ কাপ দুধ, ৫ থেকে ৬ চামচ সাদা তেল, ২ কাপ জল, ২ কাপ চিনি, ২ থেকে ৩টি পেস্তার কুচি, ২ থেকে ৩টি আমন্ড কুচি, ১ চা চামচ কেশর।

প্রথমে পাউরুটির চারপাশের বাদামি অংশ কেটে বাদ দিন। একটি পাত্রে দুধ নিয়ে তার মধ্যে পাউরুটিগুলি ভিজিয়ে রাখুন। নরম হয়ে এলে হাত দিয়ে ভালো করে মেখে শক্ত মণ্ড তৈরি করুন। এরপর সেই মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে গোল বলের আকার দিন।

এদিকে কড়াইয়ে সাদা তেল গরম করে অল্প আঁচে বলগুলো লালচে করে ভেজে নিন। অন্যদিকে একটি পাত্রে জল ও চিনি মিশিয়ে জ্বাল দিয়ে রস তৈরি করুন। রস ঘন হলে তার মধ্যে কেশর, পেস্তা ও আমন্ডের কুচি মিশিয়ে দিন। এরপর ভাজা বলগুলো চিনির রসে দিয়ে অন্তত এক ঘণ্টা রেখে দিন। রস ভালোভাবে শুষে নিলেই তৈরি নরম গুলাব জামুন।

অল্প উপকরণে, কম সময়ে বাড়িতেই তৈরি হয়ে যাবে সকলের প্রিয় এই মিষ্টি। পরিবার বা অতিথিদের জন্য এটি হতে পারে দারুণ চমক।

 

POST A COMMENT
Advertisement