Cabbage Masoor Dal: গরম ভাতের সঙ্গে জমবে বাঁধাকপি দিয়ে মসুর ডাল! সহজ Recipe

প্রতিদিনের ডাল-ভাত খেতে একঘেয়ে লাগছে? তা হলে রান্না করে দেখতে পারেন বাঁধাকপি দিয়ে মসুর ডাল। বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় এই পদ।

Advertisement
গরম ভাতের সঙ্গে জমবে বাঁধাকপি দিয়ে মসুর ডাল! সহজ Recipeড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় এই পদ।
হাইলাইটস
  • প্রতিদিনের ডাল-ভাত খেতে একঘেয়ে লাগছে?
  • রান্না করে দেখতে পারেন বাঁধাকপি দিয়ে মসুর ডাল।
  • কী ভাবে বানাবেন? রইল সহজ রেসিপি।

প্রতিদিনের ডাল-ভাত খেতে একঘেয়ে লাগছে? তা হলে রান্না করে দেখতে পারেন বাঁধাকপি দিয়ে মসুর ডাল। বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় এই পদ। ডালের সঙ্গে বাঁধাকপি, পেঁয়াজ, রসুন ও মশলার মিশেলে স্বাদ হবে দুর্দান্ত। গরম ভাত কিংবা রুটির সঙ্গে এই ডাল খেতে বেশ ভাল লাগবে। কী ভাবে বানাবেন? রইল সহজ রেসিপি।

বাঁধাকপি দিয়ে মসুর ডাল বানাতে কী কী লাগবে?
এই পদ রান্নার জন্য লাগবে এক কাপ মসুর ডাল এবং দু’কাপ মিহি করে কুচনো বাঁধাকপি। সঙ্গে নিন একটি বড় পেঁয়াজ, একটি মাঝারি টমেটো, এক টেবিল চামচ রসুন কুচি, এক চা চামচ আদা-রসুন বাটা এবং তিন-চারটি কাঁচা লঙ্কা।

মশলার জন্য লাগবে আধ চা চামচ হলুদ, এক চা চামচ জিরে গুঁড়ো, আধ চা চামচ ধনে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। ফোড়নের জন্য রাখুন জিরে, একটি তেজপাতা ও একটি শুকনো লঙ্কা। এ ছাড়া সর্ষের তেল, নুন, সামান্য চিনি, আধ চা চামচ গরম মশলা এবং ধনেপাতা লাগবে।

কীভাবে বানাবেন বাঁধাকপি দিয়ে ডাল?
প্রথমে মসুর ডাল ভাল করে ধুয়ে নিন। হলুদ ও সামান্য নুন দিয়ে সেদ্ধ করুন। ডাল যেন একেবারে গলে না যায়। অন্য দিকে, কড়াইয়ে অল্প তেল গরম করে বাঁধাকপি সামান্য নুন দিয়ে ভেজে তুলে রাখুন।

এ বার কড়াইয়ে তেল দিয়ে জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজুন। তার পরে আদা-রসুন বাটা ও টমেটো দিন। টমেটো নরম হলে হলুদ, জিরে, ধনে ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভাল করে কষিয়ে নিন।

মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সেদ্ধ ডাল ঢেলে দিন। ফুটে উঠলে ভাজা বাঁধাকপি ও চেরা কাঁচা লঙ্কা মেশান। নুন-চিনি দেখে মাঝারি আঁচে ঢাকা দিয়ে পাঁচ-সাত মিনিট রান্না করুন। শেষে গরম মশলা ও ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন। 

Advertisement

POST A COMMENT
Advertisement