Chicken Maharani Recipe: বাড়িতে সহজে চিকেন মহারানি বানানোর রেসিপি, এর নবাবী স্বাদ জিভে জল আনবে

চিকেন মহারানির মতো টেস্টি একটা পদ সহজেই বানিয়ে নিতে পারবেন। এটা বানানো বেশ সহজ। তাই চিকেন মহারানি বানাতে কী কী লাগবে? কীভাবে বানাবেন? সবটা দ্রুত জেনে নিন।

Advertisement
বাড়িতে সহজে চিকেন মহারানি বানানোর রেসিপি, এর নবাবী স্বাদ জিভে জল আনবেচিকেন মহারানি রেসিপি
হাইলাইটস
  • চিকেন মহারানির মতো টেস্টি একটা পদ সহজেই বানিয়ে নিতে পারবেন
  • চিকেন মহারানি বানাতে কী কী লাগবে?
  • কীভাবে বানাবেন? সবটা দ্রুত জেনে নিন

চিকেন তো নিয়মিত খান। তবে সেই একই ঝোল প্রায়দিন খেতে ভাললাগে না নিশ্চয়ই। সেক্ষেত্রে এবার একটা নবাবী স্বাদের মুরগির মাংসের পদ সম্পর্কে জেনে নিন। এটির নাম হল চিকেন মহারানি। তবে এই পদের নাম শুনে ঘাবড়ে যাবেন না। বরং খুব সহজেই কয়েকটা স্টেপ মেনে চললেই বানিয়ে ফেলতে পারবেন চিকেন মহারানি। এই পদ খেতে সেরার সেরা। এটা পরোটা বা রুটি, দুইয়ের সঙ্গেই জমিয়ে খেতে পারেন। তাই আর সময় নষ্ট নয়, বরং চিকেন মহারানি পদটা কীভাবে বানাবেন, সেটা জেনে নিন দ্রুত। 

কী কী লাগবে? 

  • মুরগির মাংস নিন ৫০০ গ্রাম
  • সেই সঙ্গে টক দই লাগবে ৩ টেবিল চামচ
  • কাজু ও আমন্ড নিন ২ টেবিল চামচ
  • আদা ও রসুন বাটা নিতে হবে ১ টেবিল চামচ
  • পেঁয়াজ কুচি নিন ১ কাপ
  • কাঁচা লঙ্কা নিন স্বাদমতো 
  • কসৌরি মেথি লাগবে ২ চা চামচ
  • কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিন ১ চা চামচ
  • গরম মশলা গুঁড়ো লাগবে হাফ চা চামচ
  • ফ্রেশ ক্রিম নিন ২ টেবিল চামচ
  • ঘি ও সাদা তেল নিন পরিমাণমতো
  • নুন ও চিনি লাগবে স্বাদমতো

এই পদ্ধতিতে বানিয়ে নিন

  • সবার প্রথমে মাংসটা ভাল করে ধুয়ে নিতে হবে। তারপর জল ঝরিয়ে নিন। চিকেনের সঙ্গে আদা ও রসুন বাটা দিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন।
  • তারপর কড়াইতে সামান্য ঘি ও তেল গরম করুন। সেটার সঙ্গে পেঁয়াজ কুচি হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজ অল্প লাল হলেই এতে কাঁচা লঙ্কা বাটা ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। 
  • এরপর কাজু ও আমন্ড বাটা কড়াইতে দিয়ে দিতে হবে। তারপর কষাতে থাকুন। যতক্ষণ না তেল ছাড়ছে, ততক্ষণ কষিয়ে যেতে হবে।
  • কষানো হয়ে গেলে ম্যারিনেট করা চিকেন কড়াইতে দিন। এই সময় গ্যাসের আঁচ থাকবে মাঝারি। তারপর ঢাকা দিয়ে ভালোমতো কষাতে থাকুন। মাংস সেদ্ধ হয়ে এলে সামান্য গরম জল দিন।
  • এরপর গ্রেভি ঘন হয়ে এলে উপর থেকে কসৌরি মেথি, গরম মশলা গুঁড়ো এবং ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিন।
  • গ্যাস বন্ধ করে ৫ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিন।

তারপর পরোটা বা রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন। তাতেই পুরো জমে যাবে। 

 

POST A COMMENT
Advertisement