
চিকেন শিক কাবাব রেসিপি একমাসব্যাপী পবিত্র রমজান মাস (Ramadan) পালনের পর আসে মুসলমান ধর্মাবলম্বীদের (Muslim) প্রধান উৎসব খুশীর ইদ (Eid) বা ইদ উল-ফিতর (Eid Ul-Fitr)। এই উৎসব মিঠি ইদ নামেও পরিচিত। ইসলামী ক্যালেন্ডার (হিজরি) অনুযায়ী নবম মাসটি হল রমজান মাস। আর দশম মাস অর্থাৎ শাওয়ালের প্রথম দিনটি বিশ্বব্যাপী উদযাপিত হয় ইদ।
ভারতবর্ষের সকলে মুসলমানরা মেতে ওঠেন বিশেষ এই উৎসবে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবছরের ইদের কাউন্টডাউন। ইদ মানেই বিশেষ নামাজ, কোলাকুলি করে মোবারক জানানো সকলকে, নতুন জামাকাপড়, নাচ-গান, আড্ডা আর খাওয়া -দাওয়া। সব মিলিয়ে চুটিয়ে উপভোগ করেন এই উৎসব। চাঁদ রাত, অর্থাৎ একদিন আগে থেকেই বাড়িতে বাড়িতে শুরু হয়ে যায় রান্নাবান্না।
রমজানের ইফতার হোক বা ইদের মেনুতে নানা পদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ খাবার হল শিক কাবাব। রেস্তরাঁ বা দোকানের থেকে না কিনে সহজে বাড়িতে বানাতে পারেন চিকেন শিক কাবাব (Chicken Seekh Kabab Recipe)। দেখে নিন রেসিপি।

উপকরণ (২ জনের জন্য)
* মুরগির মাংস- ২৫০ গ্রাম
* চীজ- ১০০ গ্রাম
* লঙ্কার গুঁড়ো- ১/২ চা চামচ
* সবুজ লঙ্কার কুচি- ১ টেবিল চামচ
* পেঁয়াজ কুচি- ১/২ টেবিল চামচ
* ধনেপাতা- আন্দাজ মতো
* বেসন- ১/২ কাপ
* ফেটানো ডিম- ১ টেবিল চামচ
* গোলমরিচ গুঁড়ো- ১/২ চা চামচ
* জিরা গুঁড়ো- ১ চা চামচ
* গরম মশলা গুঁড়ো- ১ চা চামচ
* লবণ- স্বাদ অনুযায়ী
প্রণালী
* মাংসের সঙ্গে উপরের সমস্ত উপাদান মিশিয়ে নিন। মিক্সিতে রেখে তা ভাল করে পেস্ট করে নিন এবং একটি বাটিতে ১ থেকে ২ ঘণ্টার জন্য রেখে দিন।
* যদি কাবাবের মিশ্রণটি পাতলা বলে মনে হয়, তাহলে ভালভাবে সেট না হওয়া পর্যন্ত ১-২ ঘণ্টার জন্য ফ্রিজে রাখুন।
* আপনি ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে পারেন মিশ্রণটি যদি নরম হয় থাকে তাহলে।
* প্যানে কাবাব গ্রিল করুন বা ডিপ ফ্রাই অথবা প্রি হিটেড ওভেনে বেক করুন।