Chilli Potato: নিরামিষ দিনে বানিয়ে ফেলুন মুচমুচে চিলি পট্যাটো! রইল সহজ ইন্দো-চাইনিজ রেসিপি

চিলি পট্যাটো। ছোট বড় সকলেই ভালবেসে খাবেন। যাঁরা একটু চাইনিজ খাবার ভালবাসেন, তাঁদের জন্য দুর্দান্ত।

Advertisement
নিরামিষ দিনে বানিয়ে ফেলুন মুচমুচে চিলি পট্যাটো! রইল সহজ ইন্দো-চাইনিজ রেসিপিবাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এই রান্না করা যায়।
হাইলাইটস
  • চিলি পট্যাটো। ছোট বড় সকলেই ভালবেসে খাবেন।
  • যাঁরা একটু চাইনিজ খাবার ভালবাসেন, তাঁদের জন্য দুর্দান্ত।

চিলি পট্যাটো। ছোট বড় সকলেই ভালবেসে খাবেন। বিশেষ করে যাঁরা একটু চাইনিজ খাবার ভালবাসেন, তাঁদের জন্য দুর্দান্ত।

চিলি পট্যাটো এমনিতে উত্তর ভারতে বেশ জনপ্রিয়। বলাই বাহুল্য, মেন ইনগ্রিডিয়েন্ট আলু। বাইরে থেকে মুচমুচে থাকে। ভিতরে নরম আলু। ঝাল, মিষ্টি ও টক স্বাদের সস। বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এই রান্না করা যায়।

চিলি পট্যাটো: উপকরণ 
আলু : ৪টি মাঝারি

কর্নফ্লাওয়ার : ৩ টেবিল চামচ

ময়দা : ২ টেবিল চামচ

পেঁয়াজ : ১টি

ক্যাপসিকাম : ১টি

রসুন কুচি : ১ টেবিল চামচ

কাঁচালঙ্কা : ২টি

টম্যাটো সস : ২ টেবিল চামচ

সয়া সস : ১ টেবিল চামচ

চিলি সস : ১ টেবিল চামচ

ভিনিগার : ১ চা চামচ

নুন : স্বাদমতো

গোলমরিচ গুঁড়ো : সামান্য

চিনি : আধ চা চামচ

তেল : প্রয়োজনমতো

সামান্য জল

প্রণালী
প্রথমে আলু ভাল করে ধুয়ে নিন। এবার আলুর খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কাটুন। ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আকারে কাটতে পারেন। এরপর একটি পাত্রে জল গরম করুন। তাতে আলুর টুকরোগুলি দিয়ে ৩:৪ মিনিট সেদ্ধ করুন। আলু যেন পুরোপুরি গলে না যায়। এবার জল ঝরিয়ে আলুগুলি তুলে রাখুন।
একটি পাত্রে কর্নফ্লাওয়ার, ময়দা, নুন ও সামান্য গোলমরিচ গুঁড়ো মেশান। এবার আলুর টুকরোগুলি এই মিশ্রণে ভাল করে মাখিয়ে নিন। কড়াইতে তেল গরম করুন। গরম তেলে আলুগুলি দিয়ে ভেজে নিন। আলু সোনালি ও মুচমুচে হলে তুলে রাখুন। আরও বেশি মুচমুচে করতে চাইলে দ্বিতীয় বারও অল্প সময়ের জন্য ভাজতে পারেন।

এবার অন্য একটি কড়াইতে সামান্য তেল গরম করুন। তাতে রসুন কুচি ও কাঁচালঙ্কা দিন। কয়েক সেকেন্ড নাড়ুন। এরপর পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে দিন। বেশি সময় ভাজার দরকার নেই। সবজি সামান্য মুচমুচে রাখবেন।

এবার টম্যাটো সস, সয়া সস, চিলি সস ও ভিনিগার দিন। সঙ্গে সামান্য চিনি ও নুন মেশান। সব কিছু ভাল করে নাড়ুন। প্রয়োজন হলে অল্প জল দিন। সস একটু ঘন হতে দিন।

Advertisement

এবার ভেজে রাখা আলুগুলি কড়াইতে দিয়ে দিন। সসের সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এক থেকে দুই মিনিট নাড়াচাড়া করুন। আলুর গায়ে সস ভাল করে লেগে গেলেই গ্যাস বন্ধ করে দিন।

তৈরি হয়ে গেল গরম গরম চিলি পট্যাটো। রুটি, পরোটা বা ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করুন। 
 

POST A COMMENT
Advertisement