Crispy Beguni Recipe: বেগুনি ভাজার পরেই নরম হয়ে যায়? এই কৌশলে অনেকক্ষণ মুচমুচে থাকবে

Crispy Beguni Recipe: ডালের সঙ্গে গরম গরম বেগুনি হলে আর কী চাই! কিন্তু বাড়িতে বেগুনি বানাতে গিয়ে অনেকেরই সমস্যা হয়। কড়াই থেকে তোলার পরেই বেগুনির বাইরের অংশ নরম হয়ে যায়। দোকানের মতো খাস্তা ভাব থাকে না।

Advertisement
বেগুনি ভাজার পরেই নরম হয়ে যায়? এই কৌশলে অনেকক্ষণ মুচমুচে থাকবে বেগুনির রেসিপি
হাইলাইটস
  • ডালের সঙ্গে গরম গরম বেগুনি হলে আর কী চাই!
  • কিন্তু বাড়িতে বেগুনি বানাতে গিয়ে অনেকেরই সমস্যা হয়।
  • কড়াই থেকে তোলার পরেই বেগুনির বাইরের অংশ নরম হয়ে যায়।

Crispy Beguni Recipe: ডালের সঙ্গে গরম গরম বেগুনি হলে আর কী চাই! কিন্তু বাড়িতে বেগুনি বানাতে গিয়ে অনেকেরই সমস্যা হয়। কড়াই থেকে তোলার পরেই বেগুনির বাইরের অংশ নরম হয়ে যায়। দোকানের মতো খাস্তা ভাব থাকে না।

তবে কয়েকটি ছোট কৌশল মেনে চললেই বেগুনি অনেক বেশি মুচমুচে করা যায়। এর জন্য ব্যাটার তৈরি করার সময় কিছু জিনিসের দিকে নজর দিতে হবে।

প্রথমেই বেগুন বেছে নেওয়া জরুরি। খুব মোটা বেগুন না নিয়ে মাঝারি আকারের বেগুন নিন। পাতলা করে গোল বা লম্বা টুকরো করে কাটুন। বেগুনের টুকরোগুলি খুব বেশি মোটা হলে ভিতরটা সেদ্ধ হতে সময় লাগে। তখন বাইরের অংশও দ্রুত নরম হয়ে যেতে পারে।

এবার আসল কৌশল ব্যাটারে। বেসনের সঙ্গে অল্প চালের গুঁড়ো মিশিয়ে নিন। চাইলে সামান্য কর্নফ্লাওয়ারও দেওয়া যায়। এতে বেগুনির বাইরের আবরণ বেশি খাস্তা হবে। ব্যাটার যেন একেবারে পাতলা না হয়। আবার খুব ঘনও করবেন না।

বেসনের সঙ্গে নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো এবং সামান্য কালোজিরে মেশাতে পারেন। ঠান্ডা জল দিয়ে ধীরে ধীরে ব্যাটার তৈরি করুন। অনেকে ব্যাটারে এক চিমটি বেকিং সোডা দেন। তবে বেশি দিলে স্বাদ নষ্ট হতে পারে।

আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল তেলের তাপমাত্রা। তেল যথেষ্ট গরম না হলে বেগুনি বেশি তেল শুষে নেবে। ফলে খাস্তা হবে না। আবার অতিরিক্ত গরম তেলে বাইরের অংশ দ্রুত পুড়ে যেতে পারে। মাঝারি থেকে মাঝারি-উচ্চ আঁচে তেল গরম করে বেগুনি ছাড়ুন।

একসঙ্গে কড়াইয়ে অনেকগুলি বেগুনি দেবেন না। এতে তেলের তাপমাত্রা হঠাৎ কমে যায়। অল্প অল্প করে ভাজুন। দু’পিঠ সোনালি হয়ে গেলে তুলে নিন। সরাসরি প্লেটে না রেখে ঝাঁঝরির উপর রাখলে বাড়তি তেল ঝরে যাবে। এতে বেগুনির খাস্তা ভাবও বেশি সময় থাকবে। 

Advertisement

POST A COMMENT
Advertisement