Crispy Egg Fritters: বাড়িতে ডিম থাকলেই বানান ক্রিস্পি বড়া, একবার খেলে বারবার চাইবেন, রেসিপি রইল
ডিমের বড়া খেতে খুবই ভাল। তাই ক্রিস্পি ডিমের বড়া বানাতে কী কী লাগবে? কীভাবে বানাবেন? গোটা রেসিপিটা জেনে নিন। তারপর জমিয়ে খান।
ডিমের বড়া বানাবেন কীভাবে?- কলকাতা ,
- 19 Nov 2026,
- (Updated 19 Nov 2026, 12:59 PM IST)
হাইলাইটস
- ডিমের বড়া খেতে খুবই ভাল
- তাই ক্রিস্পি ডিমের বড়া বানাতে কী কী লাগবে?
- কীভাবে বানাবেন? গোটা রেসিপিটা জেনে নিন
ডিম তো রোজই খান। তবে আজ একটা একবারে আলাদা পদের কথা বলব। এই পদের নাম হল ডিমের বড়া। মুরগির ডিম দিয়ে তৈরি এই বড়া খেতে দারুণ। আর খুব সহজেই এটা তৈরি করা যায়। তাই ঝটপট জেনে নিন ডিমের বড়া তৈরি করার রেসিপি। এটা বানাতে কী কী লাগবে, কীভাবে বানাবেন, সবটা জেনে নিন। তারপর বাড়িতেই বানিয়ে নিন ক্রিস্পি ডিমের বড়া। সেটা গরম ভাত বা মুড়ির সঙ্গে লাগবে দারুণ।
কী কী লাগবে?
- মুরগির ডিম নিন ২ থেকে ৩টি
- বেসন লাগবে ৩ থেকে ৪ টেবিল চামচ
- চালের গুঁড়ো বা ১ থেকে ২ টেবিল চামচ (মুচমুচে ভাবের জন্য)
- ১টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিন
- কাঁচা লঙ্কা কুচি নিন ১ থেকে ২টি
- ধনেপাতা কুচি লাগবে ২ টেবিল চামচ
- হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো নিন অল্প পরিমাণে
- কালোজিরে বা ভাজা জিরে গুঁড়ো নিতে হবে ১/৪ চা চামচ
- নুন লাগবে স্বাদমতো
- সাদা তেল বা সরষের তেল লাগবে ভাজার জন্য
এই সব জোগার করার পর মুরগির ডিমের বড়া তৈরি শুরু করুন।
কীভাবে বানাবেন?
- সবার প্রথমে একটি পাত্রে ডিম ভেঙে নিন। তারপর ভাল করে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো বা কালোজিরে, বেসন ও চালের গুঁড়ো দিয়ে দিন। ভাল করে মিশিয়ে নিতে হবে। এই সব উপকরণ মিশিয়ে নিন। ঘন ব্যাটার তৈরি করুন। চাইলে অল্প পরিমাণে জল দিতে পারেন। তবে না দিলেও চলবে।
- এবার গ্যাস জ্বালান। কড়াই গরম করুন। তাতে দিন তেল। কড়াইয়ে তেল গরম করুন। তেল মাঝারি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর চামচ বা হাত দিয়ে অল্প অল্প করে ব্যাটার ছাড়ুন তেলে। মাঝারি আঁচে এপিঠ-ওপিঠ করে ভেজে নিতে হবে। বড়া সোনালি বাদামী ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।
- ভাজা বড়াগুলো থেকে তেল ঝরিয়ে নিতে হবে। এগুলি কিচেন টিস্যু বা কাগজের ওপর রাখুন। গরম গরম ভাতের সঙ্গে এটা দারুণ লাগবে। এছাড়া সন্ধেতে মুড়ির সঙ্গেও খেতে পারেন। আপনি চাইলে এই বড়া দিয়ে ঝোল বা ডালনাও রাঁধতে পারেন। তাতেও কাজ হবে।