Crispy Fish Fry Recipe: একদম দোকানের মতো স্বাদ, মুচমুচে ফিশ ফ্রাই ঘরেই বানান সহজে

অনেকেই আছেন, মাছ পছন্দ করেন না। তবে তাঁদের প্লেটেও যদি ফিশ ফ্রাই রাখা যায় নিষেধ করবেন না। এখন পাড়ার মোড়ের দোকান থেকে ক্যাফে, সর্বত্রই এই খাবারটি পাওয়া যায়। তবে মুচ-মুচে ফিশ ফ্রাই বাড়িতেও বানানো সম্ভব। কীভাবে বানাবেন ভাবছেন তো? রইল রেসিপি।

Advertisement
একদম দোকানের মতো স্বাদ, মুচমুচে  ফিশ ফ্রাই ঘরেই বানান সহজেফিশ ফ্রাই কীভাবে বানাবেন?

কথাতেই আছে মাছে-ভাতে বাঙালি। ঝালে-ঝোলে সবেতেই মাছ হলেই হল। আর যদি পাতে পড়ে ফিস ফ্রাই, তাহলে তো কথাই নেই। এটি বড়ই পছন্দের জিনিস বাচ্চা থেকে থেকে বুড়ো সকলের। আর বাঙালির চায়ের সঙ্গে টা বললেই প্রথমেই আসে ভাজাভুজির কথা। চা-শিঙাড়ার পর সব চেয়ে আগে যে খাবারটি তালিকায় আসে ত হল ফিশ ফ্রাই। অনেকেই আছেন, মাছ পছন্দ করেন না। তবে তাঁদের প্লেটেও যদি ফিশ ফ্রাই রাখা যায় নিষেধ করবেন না। এখন পাড়ার মোড়ের দোকান থেকে ক্যাফে, সর্বত্রই এই খাবারটি পাওয়া যায়। তবে মুচ-মুচে ফিশ ফ্রাই বাড়িতেও বানানো সম্ভব। কীভাবে বানাবেন ভাবছেন তো? রইল রেসিপি।

উপকরণ-
ভেটকি/ বাশা মাছের ফিলে-২টো
পাতি লেবুর রস-পরিমাণমতো
ধনেপাতা বাটা-২ চামচ
আদা ও রসুন বাটা- ২ চামচ
লঙ্কা বাটা-১/২ চামচ
গোলমরিচের গুঁড়ো-সামান্য
নুন-স্বাদমতো
কাঁচা ডিম-১টা
কর্নফ্লাওয়ার-১ চামচ
বিস্কুটের গুঁড়ো-পরিমাণমতো
ভাজার জন্য-তেল

প্রণালী
মাছের ফিলেগুলো ভালো করে ধুয়ে নিন। এবার পাতিলেবুর রস, নুন এবং গোলমরিচ মাখিয়ে রেখে দিন ৩০ মিনিট পর্যন্ত। এবার সমস্ত বাটা মশলা ভালো করে মিশিয়ে দিন ওই ফিলে দুটোর মধ্যে। এই ভাবে ম্যারিনেট করে রেখে দিন অন্তত ২ ঘণ্টা পর্যন্ত।  একটা বাটিতে কাঁচা ডিম ফেটিয়ে নিন। ওর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিন। আবারও ভালো করে ফেটিয়ে নিন। দেখবেন ডিমের মধ্যে যেন কোনও ডেলা না থাকে। এবার ম্যারিনেট করা ওই মাছের ফিলেগুলো ডিম ও কর্নফ্লাওয়ারের গোলায় ডিপ করে তুলে নিন। আগে থেকে বিস্কুটের গুঁড়ো রেখে দিন একটা বড় পাত্রে। মাছের ফিলেটা বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিন। এই ভাবে দুপিঠ কোটিং করে নিন। টাইট করে কোড করবেন যাতে কড়াইতে দিলে খুলে যেন না যায়। কড়াইতে তেল ভালো করে গরম করে নিন। এবার তাতে ফিলেগুলো ভেজে নিন। সোনালি না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। এবার কাসুন্দি, গ্রিন চাটনি অথবা সসের সঙ্গে খেলে জমে যাবে সপ্তাহান্তের ভোজ। অতিথি এলেও তৈরি করে নিতে পারেন।

Advertisement

POST A COMMENT
Advertisement