Crispy Goja Recipe: চিনির রসে না ডুবিয়েই বানান খাস্তা মুচমুচে গজা, রইল রেসিপি

বাড়িতে খাস্তা গজা তৈরি করুন। কয়েকটি ছোটখাটো বিষয় মাথায় রাখলেই একদম দোকানের মতো স্বাদ পাবেন। পড়ে নিন রেসিপি।

Advertisement
চিনির রসে না ডুবিয়েই বানান খাস্তা মুচমুচে গজা, রইল রেসিপি   খাস্তা গজার রেসিপি
হাইলাইটস
  • বাড়িতেই বানান খাস্তা গজা।
  • রইল সহজ রেসিপি।

বাঙালির উৎসব মানেই মিষ্টি। দুর্গাপুজো কেটে গেলেও সামনে কালীপুজো, তারপর ভাইফোঁটা। আর বাঙালির উৎসব মিষ্টি গজা ছাড়া বেমানান। ছোট গজা খেতে ভালবাসেন না, এমন বাঙালি মেলা দুষ্কর। বাইরে ভেজাল তেলে ভাজা গজা। খেলেই পেট খারাপ। তার চেয়ে বরং বাড়িতেই বানিয়ে ফেলুন গজা। খাস্তা ও মুচমুচে এই মিষ্টি অতিথিদের খাওয়ান। ভাইফোঁটার প্লেটেও রাখতে পারেন। তৈরি করাও খুব সহজ। বাড়িতেই একদম দোকানের স্বাদ পাবেন। চলুন জেনে নেওয়া যাক রেসিপি।  

মুচমুচে খাস্তা গজা তৈরি করতে যা যা লাগবে
চিনি: ১ কাপ
দেশি ঘি: ১/৪ কাপ
ময়দা: ৫০০ গ্রাম
বেকিং সোডা: এক চিমটি
নুন: এক চিমটি

কীভাবে তৈরি করবেন খাস্তা গজা

প্রথমে একটি পাত্রে চিনি নিন। জল দিয়ে তাতে দেশি ঘি মিশিয়ে দিন। এবার ভাল করে ফুটিয়ে নিন যতক্ষণ না চিনি গলে যায়। ময়দা মাখার কাজে এই ঘি ও চিনির রস ব্যবহার করা হবে।

এবার একটি বড় পাত্রে ময়দা নিয়ে তাতে এক চিমটি নুন ও বেকিং সোডা মেশান। এরপর অল্প অল্প করে ঘি ও চিনির রস ময়দায় দিয়ে ভাল করে মেখে দিন। মনে রাখবেন, এই সময়ে কোনওভাবেই অতিরিক্ত জল দেওয়া যাবে না। শক্ত ময়দামাখা তৈরি করে নিন। ময়দা মাখা হয়ে গেলে একটি পরিষ্কার কাপড় দিয়ে পাত্রটি ঢেকে দিন। ১০-১৫ মিনিট এভাবে রাখুন। তারপর মাখা ময়দা বেলনা দিয়ে বেলে নিন। মোটা রাখবেন। খুব পাতলা করে বেলবেন না। এবার ছুরি দিয়ে চৌকো আকারে কেটে নিন। টুকরোগুলি মাঝারি আকারের রাখুন।

কড়াইয়ে তেল গরম করে তাতে টুকরোগুলি দিয়ে দিন। সোনালি রং ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। আঁচ কম রাখতে হবে। গজা শুধু বাইরে থেকেই নয়, ভিতর থেকেও ভাজা হবে। ভাজা হয়ে গেলে প্রথমে ঠান্ডা হতে দিন। তারপর বয়ামে ভরে রাখুন। 

চাইলে চিনির রসে ভিজিয়ে রাখতে পারেন মিনিট কুড়ি। গজা হবে রসালো। আর রসালো না চাইলে এমনিই রেখে দিন। 
 

Advertisement

TAGS:
POST A COMMENT
Advertisement