Okra Healthy Recipe: তরকারি নয় ঢ্যাঁড়শ দিয়ে বানান বিকেলের মুচমুচে স্ন্যাকস, যেমন টেস্টি-তেমন হেলদি

Okra Healthy Recipe: গরম ভাতের সঙ্গে এক বাটি পাতলা মুসুর ডাল, আর সঙ্গে যদি থাকে মচমচে কুড়কুড়ে ঢ্যাঁড়স ভাজা, তাহলে তো আর রাজকীয় পদেরও প্রয়োজন পড়ে না! শুধু কি ভাত? সন্ধের আড্ডায় ধোঁয়া ওঠা চায়ের কাপের সঙ্গী হিসেবেও এই পদটি এককথায় অনবদ্য।

Advertisement
তরকারি নয় ঢ্যাঁড়শ দিয়ে বানান বিকেলের মুচমুচে স্ন্যাকস, যেমন টেস্টি-তেমন হেলদিঢ্যাঁড়শের স্ন্যাকস

Okra Healthy Snacks Recipe: খাবারের পাতে একটু মুচমুচে কিছু না থাকলে ঠিক জমে না। বিশেষ করে ভরদুপুরে ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে এক বাটি পাতলা মুসুর ডাল, আর সঙ্গে যদি থাকে মচমচে কুড়কুড়ে ঢ্যাঁড়স ভাজা, তাহলে তো আর রাজকীয় পদেরও প্রয়োজন পড়ে না! শুধু কি ভাত? সন্ধের আড্ডায় ধোঁয়া ওঠা চায়ের কাপের সঙ্গী হিসেবেও এই পদটি এককথায় অনবদ্য। একঘেয়ে রান্নার স্বাদ বদলে চটজলদি কীভাবে বানাবেন এই লোভনীয় পদ? রইল সহজ ও চটপটে রেসিপি।

হাতে মাত্র কয়েকটা উপকরণ:
ঢ্যাঁড়স: ২৫০ গ্রাম, চালের গুঁড়ো: ২ টেবিল চামচ, মুচমুচে ভাব আনার আসল চাবিকাঠি, কর্নফ্লাওয়ার: ১ টেবিল চামচ, লাল লঙ্কার গুঁড়ো: ১ চা-চামচ, হলুদ গুঁড়ো: আধা চা-চামচ, কাঁচা লঙ্কা: ২টি (মাঝখান থেকে চিরে নেওয়া), লেবুর রস: ১ চা-চামচ (ঐচ্ছিক), গোলমরিচ বা ভাজা জিরের গুঁড়ো: সামান্য, নুন ও তেল: পরিমাণমতো

বানানোর সহজ কেরামতি
প্রথম ধাপ: ঢ্যাঁড়স ভাজার আসল টেকনিক লুকিয়ে রয়েছে কাটার আগে। প্রথমে ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে নিন। তারপর একটি শুকনো কাপড় দিয়ে মুছে জল একেবারে শুকিয়ে নিতে হবে। মনে রাখবেন, গায়ে বিন্দুমাত্র জল থাকলে কিন্তু মুচমুচে ভাব আসবে না।

দ্বিতীয় ধাপ: এবার ঢ্যাঁড়সগুলো ছুরি দিয়ে পাতলা করে লম্বা লম্বা ফালি করে কেটে নিন।

তৃতীয় ধাপ: কাটার পর ঢ্যাঁড়সের টুকরোগুলোর ওপর নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, চালের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার একে একে ছড়িয়ে দিন। এবার আলতো হাতে, আলতো ছোঁয়ায় পুরোটা মিশিয়ে নিন। বেশি চটকে নাড়াচাড়া করবেন না, তাহলে ঢ্যাঁড়স থেকে জল বেরিয়ে ন্যাতানো বা নরম হয়ে যেতে পারে।

চতুর্থ ধাপ: কড়াইতে তেল গরম করে আঁচ মাঝারি করে দিন। এবার মশলা মাখানো ঢ্যাঁড়স অল্প অল্প করে তেলের মধ্যে আলতো করে ছড়িয়ে দিন। একসঙ্গে সব ঢেলে দেবেন না।

পঞ্চম ধাপ: ভাজার সময় বারবার খুন্তি চালাবেন না। ধীরে ধীরে ভাজতে দিন। যখন দেখবেন ঢ্যাঁড়সের গায়ে সুন্দর সোনালি রং ধরছে এবং বেশ মচমচে হয়ে এসেছে, তখন চেরা কাঁচা লঙ্কাগুলো কড়াইতে ছেড়ে দিন।

Advertisement

ষষ্ঠ ধাপ: একদম শেষ পর্বে নামানোর ঠিক আগে ওপর থেকে সামান্য লেবুর রস আর ভাজা জিরের গুঁড়ো (বা গোলমরিচ গুঁড়ো) ছড়িয়ে দিন। ব্যস, তৈরি আপনার জিভে জল আনা মুচমুচে ঢ্যাঁড়স ভাজা!

রাঁধুনীদের জন্য জরুরি টিপস
১. ঢ্যাঁড়স কাটার আগে জল পুরোপুরি শুকানো মাস্ট! না হলে কাটার সময় পিচ্ছিল হয়ে যাবে এবং মুচমুচে হবে না।
২. কড়াইতে দেওয়ার পর বারে বারে নাড়াচাড়া করলে ঢ্যাঁড়স ভেঙে যেতে পারে বা নরম হতে পারে।
৩. যদি রেস্তোরাঁ স্টাইলের অতিরিক্ত মচমচে খেতে চান, তবে ছাঁকা তেলেও কড়া করে ভেজে নিতে পারেন।

 

POST A COMMENT
Advertisement