Crispy Loitta Fry: মুড়ি হোক বা ভাত, ক্রিস্পি লইট্টা ফ্রাইয়ের সঙ্গে জমবে দারুণ, Recipe রইল

কথাতেই বলে, মাছে-ভাতে বাঙালি। মাছ ছাড়া যেন চলেই না বাঙালির হেঁসেলে। আর এই রাজ্যে উত্তর থেকে দক্ষিণ নানা ধরনের মাছ পাওয়া যায়। এরমধ্যে লটে বা লইট্টা মাছ অনেকেরই প্রিয়। লোটে মাছের ঝাল দিয়ে এক থাল ভাত খেয়ে নেবেন অনেকেই। এবার চিকেন ফ্রাইয়ের মতো বানিয়ে নিতে পারেন লইট্টা মাছের ফ্রাই।

Advertisement
মুড়ি হোক বা ভাত, ক্রিস্পি লইট্টা ফ্রাইয়ের সঙ্গে জমবে দারুণ, Recipe রইলক্রিস্পি লইট্টা ফ্রাই তৈরি করে নিন খুব সহজেই

কথাতেই বলে, মাছে-ভাতে বাঙালি। মাছ ছাড়া যেন চলেই না বাঙালির হেঁসেলে। আর এই রাজ্যে উত্তর থেকে দক্ষিণ নানা ধরনের মাছ পাওয়া যায়। এরমধ্যে লটে বা লইট্টা মাছ অনেকেরই প্রিয়। লোটে মাছের ঝাল দিয়ে এক থাল ভাত খেয়ে নেবেন অনেকেই।  এবার চিকেন ফ্রাইয়ের মতো বানিয়ে নিতে পারেন  লইট্টা মাছের ফ্রাই। 

সমুদ্রের পাড়ে বেড়াতে গিয়ে লইট্টা মাছের ফ্রাই অর্ডার করে খান অনেকেই।  এই মাছের সব পদই বেশ সুস্বাদু। তবে এর ফ্রাই খেতে একটু বেশিই ভালো লাগে। যারা বাড়িতেই লইট্টা মাছের ফ্রাই তৈরি করে খেতে চান, তাদের জন্য রয়েছে সহজ রেসিপি। অল্প কিছু উপকরণ আর সঠিক কৌশল জানলেই বাইরের মতো মচমচে ও সুস্বাদু লইট্টা ফ্রাই তৈরি করা সম্ভব। চলুন তবে জেনে নেওয়া যাক লইট্টা মাছের ফ্রাই তৈরির রেসিপি-

উপকরণ
এক কেজি লইট্টা মাছ, অর্ধেক করে কাটা
আদা বাটা, রসুন বাটা আধ চা চামচ করে
স্বাদ মতো নুন
হলুদ গুঁড়ো হাফ চা চামচ
লঙ্কা গুঁড়ো ১ চা চামচ
কর্ণফ্লাওয়ার ৩ টেবিল চামচ
বেকিং পাউডার হাফ চা চামচ
গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ
সয়াসস আধা টেবিল চামচ থেকে এক টেবিল চামচ
লেবুর রস এক চা চামচ
একটি ডিম
ময়দা ২ কাপ
ভাজার জন্য তেল

প্রণালী
মাছ ধুয়ে জল ঝরিয়ে নিন। কিচেন টিস্যু দিয়ে চেপে নিন, যাতে বাড়তি জল না থাকে। মাছ ছোট হলে গোটা রাখতে পারেন, বড় হলে ২ টুকরো করে নিন। এতে করে ভাজতে সুবিধা হবে। এরপর তেল বাদে সব উপকরণ দিয়ে মাখিয়ে এক ঘন্টা রেখে দিন। এরপর মাছগুলো ময়দার মিশ্রণ লাগিয়ে তেলে বাদামি করে ভেজে তুলুন। কর্ণফ্লাওয়ার ও ময়দার মিশ্রণ মাখানোর সময় চাইলে  মিহি কুঁচি ধনেপাতা দিতে পারেন। গরম গরম ক্রিস্পি লইট্টা ফ্রাই টমেটো সস, চিলি সস কিংবা পছন্দের ডিপের সঙ্গে পরিবেশন করুন। সাদা ভাত বা পোলাওয়ের সঙ্গেও দারুণ লাগে  লইট্টা ফ্রাই । 

Advertisement

POST A COMMENT
Advertisement