Daab Chicken Recipe: টেস্টি ডাব চিকেন বাড়িতেই বানান, গরম ভাতে জমবে দারুণ, রেসিপি রইল

অভিনব একটি পদ ডাব চিকেন। এটি গরম ভাতের সঙ্গে খেতে পারেন। তারপর হাত চাটতে থাকবেন। আর সত্যি বলতে, এটা বানানোও খুব একটা কঠিন কিছু নয়। বরং এটা সহজেই বানিয়ে নিতে পারবেন। তাই ডাব চিকেন বানানোর রেসিপি জেনে নিন দ্রুত।

Advertisement
টেস্টি ডাব চিকেন বাড়িতেই বানান, গরম ভাতে জমবে দারুণ, রেসিপি রইলডাব চিকেন বানাবেন কীভাবে?
হাইলাইটস
  • অভিনব একটি পদ ডাব চিকেন
  • এটি গরম ভাতের সঙ্গে খেতে পারেন
  • এটা সহজেই বানিয়ে নিতে পারবেন

চিকেন খেতে অনেকেই ভালোবাসেন। তবে মুরগির মাংসের একঘেয়েমি পদ নিয়মিত খেতে খেতে মুখে বিস্বাদ লেগে যায়। তাই অনেকেই একটু অন্যরকম পদের খোঁজ করেন। আর আপনিও যদি সেই খোঁজে ব্যস্ত থাকেন, তাহলে আজ তেমনই একটি পদের নাম বলব। এই পদের নাম হল ডাব চিকেন। এটি খেতে অত্যন্ত সুস্বাদু। আর এই পদ বানানোও খুব সহজ। খুব দ্রুত গতিতে এটা বানিয়ে নেওয়া যায়। 

তাই আর সময় নষ্ট নয়, বরং ডাব চিকেন কীভাবে বানাবেন, সেটা জেনে নিন। 

কী কী লাগবে? 

  • মুরগির মাংস নিন ৫০০ গ্রাম।
  • একটি কচি ডাব নিন। তার জল আলাদা করে রেখে দিন। 
  • পেঁয়াজ বাটা ও রসুন বাটা লাগবে ১ চামচ।
  • কাঁচালঙ্কা নিন স্বাদমতো।
  • এছাড়া টক দই লাগবে ২ টেবিল চামচ। 
  • হলুদ ও লঙ্কার গুঁড়ো নিন পরিমাণ মতো।
  • সর্ষের তেল লাগবে ২ চামচ।
  • নুন নিন স্বাদমতো। 
  • ডাবের মুখ বন্ধ করার জন্য আটার মণ্ড নিয়ে নিন। 

কীভাবে বানাবেন? 
এই পদ তৈরি করা খুবই সহজ। সেক্ষেত্রে এই স্টেপগুলি মেনে বানিয়ে ফেলুন ডাব চিকেন-

  • সবার প্রথমে মুরগির মাংস ভাল করে ধুয়ে নিতে হবে। তারপর জল ঝরিয়ে নিন। 
  • এরপর চিকেনের টুকরোগুলোর সঙ্গে দই, আদা-রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল ও নুন ভাল করে মাখিয়ে নিন। মাখানোর পর ৩০ মিনিট রেখে দিতে হবে।
  • এবার কড়াইতে সামান্য তেল দিতে হবে। সেটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তেল গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ ও মশলা সহ মাংস দিন। সেটা ধীরে ধীরে কষাতে থাকুন।
  • মাংস সেদ্ধ হওয়ার জন্য ডাবের কিছুটা জল বা নারকেলের দুধও কষানোর সময় দিতে পারেন।
  • মোটামুটি মাংস সিদ্ধ হলে কষোনো বন্ধ করুন। এবার ফাঁকা ডাবের ভেতরে কষানো মাংসগুলো ভরে দিতে হবে। খুব সাবধানে এই কাজটা সেরে নিন।
  • তারপর আটার মণ্ড দিয়ে ডাবের মুখটি খুব ভাল করে আটকে দিন। 
  • এবার গ্যাসের ওভেনে জালি বসিয়ে তার ওপর ডাবটি রাখুন। খুব হালকা আঁচে ১৫ থেকে ২০ মিনিট রান্না করুন। তাহলেই তৈরি হয়ে যাবে ডাব চিকেন। 
  • এরপর এই পদটি নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। হলফ করে বলতে পারি, খেলে হাত চাটতে বাধ্য হবেন। 

 

POST A COMMENT
Advertisement