Dab Chingri Recipe: বাঙালি স্টাইলে সরষে ও পোস্ত বাটা দিয়ে ডাব চিংড়ির রেসিপি, গরম ভাতের সঙ্গে জমে যাবে
সরষে ও পোস্ত বাটা দিয়ে বানিয়ে নিতেই পারেন ডাব চিংড়ির। এই পদ বানাতে কী কী লাগবে, কীভাবে বানাবেন? জেনে নিন রেসিপি।
ডাব চিংড়ির রেসিপি- কলকাতা ,
- 21 Nov 2026,
- (Updated 21 Nov 2026, 1:10 PM IST)
হাইলাইটস
- সরষে ও পোস্ত বাটা দিয়ে বানিয়ে নিতেই পারেন ডাব চিংড়ির
- এই পদ বানাতে কী কী লাগবে, কীভাবে বানাবেন?
- জেনে নিন রেসিপি
চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসেন? তবে সেই এক মালাইকারি খেতে আর ভালোলাগে না? তাহলে বানিয়ে নিন সরষে ও পোস্ত বাটা দিয়ে ডাব চিংড়ি। এই পদের স্বাদ সেরার সেরা। একবার খেলে সারাজীবন লেগে থাকবে জিভে। তাই কীভাবে সরষে ও পোস্ত বাটা দিয়ে ডাব চিংড়ি তৈরি করবেন, সেটা জেনে নিন। তারপর নিয়ম মেনে বানিয়ে ফেলুন। ব্যস, তাহলেই বাড়ির লোকেরা আপনার হাতের কীর্তি দেখে অবাক হয়ে যাবেন। তাঁদের জিভে লেগে থাকবে এই পদের স্বাদ।
কী কী লাগবে?
- বড় সাইজের গলদা চিংড়ি মাছ নিন ৪০০–৫০০ গ্রাম
- কচি ডাব নিতে হবে ১ বা ২টি
- সরষে বাটা লাগবে ২ টেবিল চামচ
- পোস্ত বাটা নিন ১.৫ থেকে ২ টেবিল চামচ
- কাঁচা লঙ্কা লাগবে ৪ থেকে ৬টি
- সরষের তেল নিন ৩–৪ টেবিল চামচ
- হলুদ গুঁড়ো নিতে হবে ১ চা চামচ
- নুন ও চিনি নিন স্বাদমতো
- সিল করার জন্য মাখা আটা বা অ্যালুমিনিয়াম ফয়েল
এই জিনিসগুলি রেডি করেই এই পদটা বানানোর জন্য প্রস্তুত হন।
কীভাবে তৈরি করবেন?
- সবার প্রথমে চিংড়ি মাছ ভাল করে পরিষ্কার করে ধুয়ে নিন। সামান্য নুন ও হলুদ মাখিয়ে রাখুন। চাইলে কড়াইতে অল্প সরষের তেলে দিয়ে হালকা করে ভেজে নিতে পারেন।
- সরষে, পোস্ত ও ১ থেকে ২টি কাঁচা লঙ্কা একসঙ্গে মিহি করে বেটে নিতে হবে।
- তারপর একটি পাত্রে সরষে-পোস্ত বাটা, ডাবের শাঁস (কুচানো বা বাটা), সামান্য ডাবের জল, নুন, সামান্য চিনি, চেরা কাঁচা লঙ্কা এবং কাঁচা সরষের তেল মিশিয়ে নিন। এতে চিংড়ি মাছগুলি দিয়ে দিন। তারপর ভাল করে মাখিয়ে নিতে হবে। এভাবে ২০ থেকে ৩০ মিনিট রেখে দিন।
- ওদিকে ডাবের ভেতরে সামান্য তেল মাখিয়ে নিন। তারপর ম্যারিনেট করা চিংড়ি ও মশলা ভরে দিতে হবে। তারপর ডাবের কাটা মুখ ঢাকনা দিয়ে আটকে নিতে হবে। মাখা আটা বা ফয়েল দিয়ে মুখটা ভালভাবে সিল করে দিন।
- তারপর স্টিমার, প্রেশার কুকার বা কড়াইতে জল দিন। তার ওপর ডাব বসিয়ে মাঝারি আঁচে প্রায় ২৫ থেকে ৩৫ মিনিট ভাপে রান্না করুন। ব্যস, তৈরি হয়ে গেল সরষে ও পোস্ত বাটা দিয়ে ডাব চিংড়ি।
গরম গরম ভাতের সঙ্গে এই পদ খেতে লাগবে দারুণ। তাই একবার দ্রুত বানিয়ে নিন এই পদটি।