Dherosh Pakora Recipe: ঢেঁড়সের পকোড়া, ডালের সঙ্গে জমে যাবে, রইল রেসিপি

Dherosh Pakora Recipe: দুপুরের পাতে গরম ভাত আর ধোঁয়া ওঠা পাতলা মসুর ডাল বা মুগ ডাল বাঙালির অত্যন্ত প্রিয় একটি খাবার। তবে কেবল ডাল-ভাত অনেক সময় একঘেয়ে লাগতে পারে। তাই এই সাধারণকেই স্বাদে-গন্ধে অতুলনীয় করে তুলতে পারে মচমচে কিছু ভাজাভুজি।

Advertisement
 ঢেঁড়সের পকোড়া, ডালের সঙ্গে জমে যাবে, রইল রেসিপিএই সবজিটির নাম শুনলেই নাক সিঁটকোেন, তাঁরাও এই মুচমুচে পকোড়া এক নিমেষে চেটেপুটে সাফ করে দেবেন।

Dherosh Pakora Recipe: দুপুরের পাতে গরম ভাত আর ধোঁয়া ওঠা পাতলা মসুর ডাল বা মুগ ডাল বাঙালির অত্যন্ত প্রিয় একটি খাবার। তবে কেবল ডাল-ভাত অনেক সময় একঘেয়ে লাগতে পারে। তাই এই সাধারণ ভাতের পাতকে স্বাদে-গন্ধে অতুলনীয় করে তুলতে পারে মচমচে কিছু ভাজাভুজি। আলুভাজা, পটলভাজা বা বেগুনভাজাতো আমরা প্রায় প্রতিদিনই খেয়ে থাকি, কিন্তু সামান্য বৈচিত্র্য আনতে আপনি বানিয়ে দেখতে পারেন দারুণ সুস্বাদু ও কুরকুরে ‘ঢেঁড়সের পকোড়া’। সাধারণ তরকারি বা ভাজাতে যাঁরা ঢেঁড়স একেবারেই পছন্দ করেন না কিংবা এই সবজিটির নাম শুনলেই নাক সিঁটকোেন, তাঁরাও এই মুচমুচে পকোড়া এক নিমেষে চেটেপুটে সাফ করে দেবেন।

এই বিশেষ পকোড়া তৈরি করার পদ্ধতিটি অত্যন্ত সহজ এবং খুব কম সময়েই তৈরি হয়ে যায়। প্রথম ধাপেই বাজার থেকে একদম টাটকা ও কচি ঢেঁড়স বেছে নিয়ে আসতে হবে। কচি ঢেঁড়স না হলে পকোড়া ভেতর থেকে শক্ত হয়ে যেতে পারে। ঢেঁড়সগুলি ভাল করে জল দিয়ে ধুয়ে একদম শুকনো করে মুছে নিতে হবে, কারণ এতে জল থাকলে ব্যাটার গায়ে বসবে না। এর পর ঢেঁড়সের ওপরের ও নিচের বোঁটার অংশ কেটে বাদ দিয়ে মাঝখান থেকে লম্বা লম্বা টুকরো করে চিরে নিন। আপনি চাইলে ছোট ছোট গোল চাকা করেও কাটতে পারেন।

এবার একটি পাত্রে পরিমাণমতো বেসন, দুই চামচ চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার, সামান্য হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জোয়ান, কালো জিরে, এক চিমটে হিং এবং স্বাদমতো নুন একসঙ্গে মিশিয়ে ঘন ব্যাটার বা গোলা তৈরি করুন। চালের গুঁড়ো ব্যবহার করলে পকোড়া দীর্ঘক্ষণ মুচমুচে থাকে এবং এতে অতিরিক্ত তেল শোষিত হয় না। জোয়ান ও হিং ব্যবহারের ফলে এটি যেমন সহজে হজম হয়, তেমনই দুর্দান্ত একটি গন্ধ বের হয়।

কড়াইতে সরষের তেল কিংবা রিফাইন্ড তেল কড়া করে গরম করে নিতে হবে। কেটে রাখা ঢেঁড়সের টুকরোগুলি তৈরি করা ঘন ব্যাটারে ভাল করে ডুবিয়ে একে একে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিন। চুলার আঁচ মাঝারি রেখে উল্টেপাল্টে সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন। তেল ঝরিয়ে প্লেটে টিস্যু পেপারের ওপর রাখুন। গরম গরম ভাতের সঙ্গে ডালের পাতে পরিবেশন করার সময় ওপর থেকে সামান্য বিট নুন এবং চাট মশলা ছড়িয়ে দিন। শুধু ডাল-ভাতই নয়, বর্ষার দিনে বা বিকালের ধোঁয়া ওঠা চা-এর আড্ডাতেও এই চটপটা ঢেঁড়সের পকোড়া হতে পারে সেরা সঙ্গী। 

Advertisement

POST A COMMENT
Advertisement