Makhana Dahi Bhalla Recipe: ক্লান্ত দিনের শেষে শরীরে এনার্জি দেবে মাখনা দই ভল্লা, ২ মিনিটে বানানোর রেসিপি পুষ্টিবিদের

সারাদিনের ব্যস্ততা, ডেডলাইন, মিটিং এবং মানসিক চাপ। তারপর ক্লান্ত হয়ে বাড়ি ফেরা। আর বাড়ি ফেরার পর শরীর আর মন দুটোই চায় একটু স্বস্তি। আর এই সময় ভারী, তেল-মশলাদার খাবার খাওয়া চলবে না। এই গরমে সেরার সেরা হতে পারে মাখনা দই ভল্লা। এটি ঝটপট তৈরি করা যায়। এছাড়া এটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি।

Advertisement
ক্লান্ত দিনের শেষে শরীরে এনার্জি দেবে মাখনা দই ভল্লা, ২ মিনিটে বানানোর রেসিপি পুষ্টিবিদেরমাখনা দই ভাল্লা রেসিপি
হাইলাইটস
  • এই গরমে সেরার সেরা হতে পারে মাখনা দই ভল্লা
  • এটি ঝটপট তৈরি করা যায়
  • এছাড়া এটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি

(লিখছেন পুষ্টিবিদ ঈশানী গঙ্গোপাধ্যায়)
সারাদিনের ব্যস্ততা, ডেডলাইন, মিটিং এবং মানসিক চাপ। তারপর ক্লান্ত হয়ে বাড়ি ফেরা। আর বাড়ি ফেরার পর শরীর আর মন দুটোই চায় একটু স্বস্তি। আর এই সময় ভারী, তেল-মশলাদার খাবার খাওয়া চলবে না। তাতে দেহের বেজে যাবে বারোটা। বড় ক্ষতি হয়ে যেতে পারে শরীরের। বরং এমন কিছু খেতে হবে যেটি একদিকে হালকা, অন্যদিকে পুষ্টিকর। আর আজ তেমনই একটা রেসিপি রইল।

আসলে এই গরমে সেরার সেরা হতে পারে মাখনা দই ভল্লা। এটি ঝটপট তৈরি করা যায়। এছাড়া এটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি।

কেন সেরার সেরা এই রেসিপি?
মাখনা বা ফক্স নাট এখন সুপারফুড হিসেবে বেশ জনপ্রিয়। এতে ক্যালোরি কম, কিন্তু ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজে ভরপুর। অন্যদিকে দই আমাদের অন্ত্রের জন্য অত্যন্ত উপকারী। এতে থাকা প্রোবায়োটিক হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে।

আর এই দুইয়ের মাধ্যমে তৈরি হয় এমন একটি ডিশ, যা একইসঙ্গে টেস্টি, লাইট এবং নিউট্রিশিয়াস। আসুন ঝটপট এর রেসিপি জেনে নেওয়া যাক।

২ মিনিটে বানান এই রেসিপি...

  • একমুঠো মাখনা নিন এবং হালকা করে ড্রাই রোস্ট করে নিন (ক্রাঞ্চি করার জন্য)
  • একটি বাটিতে টক দই ভালো করে ফেটে মসৃণ করে নিন
  • তাতে মাখনাগুলো মিশিয়ে দিন
  • উপর থেকে ছড়িয়ে দিন স্বাদমতো নুন, ভাজা জিরা গুঁড়ো, সামান্য লাল লঙ্কা গুঁড়ো
  • চাইলে একটু তেঁতুল চাটনি বা মধু যোগ করে স্বাদ আরও বাড়িয়ে নিতে পারেন

ব্যাস, তৈরি হয়ে যাবে সেরার সেরা একটি রেসিপি। এটি খেলেই একাধিক উপকার মিলবে।

স্বাদের সঙ্গে পুষ্টির ভারসাম্য
এই রেসিপিটি শুধু খেতে ভালোই নয়, বরং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, হজমে সাহায্য করে এবং রাতের জন্য একদম পারফেক্ট লাইট মিল। বিশেষ করে যাঁরা অফিসের পরে ভারী খাবার এড়িয়ে চলতে চান, তাঁদের জন্য এটি সেরা একটি অপশন।

দিনের শেষে নিজের শরীরকে দিন একটু যত্ন, একটু ভালোবাসা। কারণ সুস্থ থাকাটাই সবচেয়ে বড় বিলাসিতা। তাই এই রেসিপিটি রাখুন ডায়েটে।

বিদ্র: এই প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।
 

 

POST A COMMENT
Advertisement