Doi Dim Posto Vapa recipe: দই ডিম পোস্ত ভাপার অভিনব রেসিপি, ভাতের সঙ্গে একবার খেলেই বারবার বানাবেন

দই ডিম পোস্ত ভাপার মতো একটা অভিনব পদ বাড়িতেই সহজে বানিয়ে নিন। এটা তৈরি করা খুবই সহজ। কীভাবে বানাবেন পদটি? কী কী উপকরণ লাগবে? সব তথ্য জেনে নিন।

Advertisement
দই ডিম পোস্ত ভাপার অভিনব রেসিপি, ভাতের সঙ্গে একবার খেলেই বারবার বানাবেনদই ডিম পোস্ত ভাপা রেসিপি
হাইলাইটস
  • দই ডিম পোস্ত ভাপার মতো একটা অভিনব পদ বাড়িতেই সহজে বানিয়ে নিন
  • এটা তৈরি করা খুবই সহজ
  • কীভাবে বানাবেন পদটি?

অনেকেই ডিম ও পোস্ত খেতে খুবই পছন্দ করেন। আর তাঁদের জন্যই আজ একটা অভিনব এবং অত্যন্ত সুস্বাদু পদের খোঁজ দিলাম। এই পদের নাম হল দই ডিম পোস্ত ভাপা। এই পদের স্বাদ সেরার সেরা। আর বানানোও খুব একটা কঠিন কিছু নয়। তাই ঝটপট দই ডিম পোস্ত ভাপা বানানোর রেসিপি জেনে নিন। তারপর ঝটপট বাড়িতে বানিয়ে নিন এই পদ। গরম গরম ভাতে এই পদ মাখিয়ে খেলে লাগবে দারুণ।

কী কী লাগবে? 

  • ৪টি সেদ্ধ ডিম নিন
  • পোস্ত নিতে হবে ৪ টেবিল চামচ
  • টক দই নিন ৩ টেবিল চামচ
  • সর্ষের তেল লাগবে ২ টেবিল চামচ
  • কাঁচা লঙ্কা নিন ৪ থেকে ৫টি
  • কালো জিরে লাগবে ১/৪ চামচ
  • হলুদ গুঁড়ো নিন ১/৪ চামচ
  • এছাড়া নুন ও চিনি নিতে হবে স্বাদ মতো

এবার রান্না শুরুর পালা।

কীভাবে বানাবেন দই ডিম পোস্ত ভাপা? স্টেপস জানুন

  • সবার প্রথমে ডিমগুলি তৈরি করে নিতে হবে। এক্ষেত্রে ৪টি ডিম ভাল করে সিদ্ধ করে নিন। তারপর ডিম ছাড়িয়ে সেগুলির গায়ে ছুরি দিয়ে হালকা করে চিরে নিতে হবে। তাতে মশলা ভিতরে ঢুকবে। তারপর ডিমে সামান্য নুনও হলুদ মাখিয়ে নিন। 
  • এবার একটি প্যান বা কড়াইতে তেল গরম করুন। তারপর কড়াইতে দিয়ে দিন ডিমগুলি। অল্প ভেজে তুলে নিন। 
  • তারপর একটি স্টিলের টিফিন বক্সে পোস্ত বাটা, ফেটিয়ে রাখা টক দই, স্বাদমতো নুন, চিনি, হলুদ গুঁড়ো এবং ১ টেবিল চামচ কাঁচা সর্ষের তেল একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এটা খুব ভাল করে মেশাতে হবে। তাহলেই টেস্ট হবে ভাল।
  • এই মিশ্রণের মধ্যে ডিমগুলি দিয়ে দিন। তার সঙ্গে চেরা কাঁচা লঙ্কাও দিতে হবে। এবার হালকা করে এপিঠ-ওপিঠ করে মাখিয়ে নিন। তারপর ওপর থেকে আরও ১ টেবিল চামচ সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। টিফিন বক্সের ঢাকনাটি শক্ত করে আটকে নিন। 
  • এরপরই ভাপিয়ে নেওয়ার পালা। এক্ষেত্রে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল দিন। তার ভিতরে বসিয়ে দিন একটা স্ট্যান্ড। জল ফুটে উঠলে তাতে টিফিন বক্সটি বসিয়ে দিন। এমনভাবে টিফিন বক্সটি রাখবেন, যেন জল বক্সের অর্ধেক অবধি থাকে।
  • এভাবে ১৫ মিনিটের মতো ভাপিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে গেল দই ডিম পোস্ত ভাপা। 

ভাপানো হয়ে গেলে টিফিন বক্সের মুখটা খুলে দিন। তাহলেই অসাধারণ গন্ধ পাবেন নাকে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। খেতে লাগবে দারুণ। 

 

POST A COMMENT
Advertisement