Doodh Katla Recipe: টেস্টি দুধ কাতলা বানানোর সহজ রেসিপি, গরম ভাতে জমে যাবে

কাতলা মাছ ও দুধ দিয়েই বানিয়ে নিন একটা সেরা পদ। এর নাম দুধ কাতলা। এটা খেতে অত্যন্ত সুস্বাদু। তাই ঝটপট দুধ কাতলার রেসিপিটা জেনে নিন।

Advertisement
টেস্টি দুধ কাতলা বানানোর সহজ রেসিপি, গরম ভাতে জমে যাবেদুভ কাতলা বানানোর রেসিপি
হাইলাইটস
  • কাতলা মাছ ও দুধ দিয়েই বানিয়ে নিন একটা সেরা পদ
  • এর নাম দুধ কাতলা
  • এটা খেতে অত্যন্ত সুস্বাদু

কাতলা মাছ তো প্রায়ই খান। তবে সেই একই ধরনের ঝোল খেতে খেতে ভাল লাগে না নিশ্চয়ই! তাহলে আজ একটা অন্যরকম পদের কথা বলি। এই পদটির নাম হল দুধ কাতলা। এটি খেতে অত্যন্ত সুস্বাদু। আর বানানোও বেশ সহজ। শুধু সঠিক নিয়ম মেনে পদটা বানিয়ে ফেলতে হবে। তাহলেই গরম ভাতের সঙ্গে খেতে লাগবে দারুণ। একবারে আঙুল চাটবেন। 

তাই আর সময় নষ্ট নয়, বরং কীভাবে দুধ এবং কাতলার যুগলবন্দীতে অভিনব একটা পদ বানিয়ে ফেলবেন, কী কী লাগবে, সবটা জেনে নিন। তারপর সেই নিয়ম মেনে রান্না করুন। 

কী কী লাগবে? 
দুধ কাতলা বানানোর জন্য এই উপকরণগুলো রেডি করে নিন-

  • ৪ পিস কাতলা মাছ লাগবে
  • দুধ লাগবে ৫০০ মিলি
  • ময়দা লাগবে অল্প পরিমাণে
  • শুকনো লঙ্কার গুঁড়ো নিন
  • সেই সঙ্গে গোলমরিচ গুঁড়ো, এলাচ, দারচিনিও লাগবে
  • এছাড়া নুন, চিনি, ঘি, সাদা তেল ও মাখন নিন। 

কীভাবে বানাবেন? 

  • সবার প্রথমে মাছটা ভাল করে ধুয়ে নিতে হবে। তারপর জল ঝরিয়ে নিন। 
  • অন্যদিকে একটি বাটিতে সামান্য জল নিন। তাতে মিশিয়ে দিতে হবে অল্প পরিমাণে ময়দা। মোটামুটি দেড় চামচের মতো মেশাবেন। সেটা ভাল করে গুলে নিন। 
  • এছাড়া দুটো এলাচ ও দারচিনি গুঁড়ো করে নিতে হবে। 
  • এবার গ্যাস জ্বালান। তাতে দিন সাদা তেল। সঙ্গে দিন ৪ চামচ মাখন। গরম হলে তাতে দিয়ে দিন মাছগুলি। হালকা করে এপিঠ ও ওপিঠ ভেজে নিতে হবে। 
  • মাছ যখন ভাজছেন, ঠিক তখনই তার মধ্যে দুধ দিয়ে দিতে হবে। এবার কিছুটা সময় নাড়িয়ে নিন।
  • নাড়াচাড়া হয়ে গেলে স্বাদমতো নুন ও চিনি দিয়ে দিতে হবে। 
  • এই সময় গ্যাসের আঁচ থাকবে মাঝারি। মোটামুটি ৫ থেকে ৭ মিনিট এভাবে ফুটতে দিতে হবে। 
  • তারপর ময়দার মিশ্রণ থেকে শুরু করে এলাচ এবং দারচিনি গুঁড়ো দিন। সেই সঙ্গে একটু টেস্ট বাড়াতে দেড় চা চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, এক চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিন। তারপর নাড়তে থাকুন। 
  • ৬ থেকে ৭ মিনিট পর দেখবেন ঝোল ফুটে গিয়েছে। তৈরি হয়েছে গ্রেভি। এমন সময় উপর থেকে দিয়ে দিতে হবে মাখন, গরম মশলা গুঁড়ো। তাহলে স্বাদ খুলবে। 

ব্যস, আপনার দুধ কাতলা রেডি। গরম ভাতের সঙ্গে একবারে জমিয়ে খেয়ে নিন।  


 

 

POST A COMMENT
Advertisement