Easy Egg Devil Recipe: বাড়িতেই বানান দোকানের মতো ডিমের ডেভিল, সহজ রেসিপি রইল

ডিমের ডেভিল বানাতে পারবেন খুব সহজেই। একবারে দোকানের মতোই হবে স্বাদ। ডিমের ডেভিল বানাতে কী কী লাগবে? কীভাবে বানাবেন? সবটা জেনে নিন দ্রুত।

Advertisement
বাড়িতেই বানান দোকানের মতো ডিমের ডেভিল, সহজ রেসিপি রইলডিমের ডেভিলের রেসিপি
হাইলাইটস
  • ডিমের ডেভিল বানাতে পারবেন খুব সহজেই
  • একবারে দোকানের মতোই হবে স্বাদ
  • ডিমের ডেভিল বানাতে কী কী লাগবে?

আকাশে-বাতাসে এখন শীত শীত ভাব। সকালে ও রাতে ঠান্ডা ঠান্ডা লাগছে। তাই বন্ধ হয়েছে ফ্যান। এমন পরিস্থিতিতে জিভের কথা শুনে বাড়িতেই বানিয়ে নিতে পারেন টেস্টি ডিমের ডেভিল। ঠিক ঠাক করে বানালে একবারে দোকানের মতোই খেতে হবে। তাই ঝটপট জেনে নিন সিদ্ধ ডিমের ডেভিল বানাবেন ঠিক কীভাবে? তারপর বাড়িতেই নিন বানিয়ে। কাসুন্দি সহ শসা, পেঁয়াজ ও বিটের স্যালাডের সঙ্গে এটি গরম গরম পরিবেশন করুন। যিনিই খাবেন, তিনিই নাম করবেন। সবাই আপনার ডিমের ডেভিলের হয়ে যাবেন দিওয়ানা। 

কী কী প্রয়োজন? 

  • সেদ্ধ ডিম নিন ৪টি 
  • সেদ্ধ আলু নিন ২.৫ কাপ
  • পেঁয়াজ কুচি লাগবে আধ কাপ
  • আদা-রসুন বাটা নিন ১ টেবিল চামচ
  • কাঁচা লঙ্কা কুচি লাগবে ১ চা চামচ
  • ভাজা জিরে গুঁড়ো নিন ১ চা চামচ
  • গরম মশলা গুঁড়ো লাগবে আধ চা চামচ
  • হলুদ গুঁড়ো নিন আধ চা চামচ
  • ধনেপাতা কুচি লাগবে  ২ টেবিল চামচ
  • নুন নিন স্বাদমতো
  • ভাজার জন্য তেল লাগবে পরিমাণমতো
  • কোটিংয়ের জন্য ময়দা বা কর্নফ্লাওয়ার লাগবে আধ কাপ
  • ফেটানো ডিম নিন ১টি
  • ব্রেডক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো ১.৫ থেকে ২ কাপ লাগবে

এরপর ডিমের ডেভিল বানানো শুরু করুন। সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন। শুধু নীচে দেওয়া পদ্ধতি মেনে চলুন।

কীভাবে বানাবেন?

  • সবার প্রথমে পুর তৈরি করতে হবে। পুর তৈরির জন্য কড়াইতে সামান্য তেল গরম করে নিন। তাতে পেঁয়াজ, আদা-রসুন ও কাঁচা লঙ্কা ভেজে নিতে হবে। তারপর এতে হলুদ, জিরে গুঁড়ো, গরম মশলা, নুন ও চটকানো আলু দিতে হবে। এরপর ভাল করে কষিয়ে নিন। শেষে ধনেপাতা মিশিয়ে নিতে হবে। 
  • তারপর অর্ধেক ডিমের টুকরোগুলোর ওপর সামান্য নুন ও গোলমরিচ ছড়িয়ে দিন। এবার আলুর পুর দিয়ে ডিমের বা চপের আকার দিন।
  • এরপর ডেভিলগুলো প্রথমে ময়দা বা কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিন। ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে ভালভাবে মুড়ে নিন। মুচমুচে ভাব বাড়াতে চাইলে ডিম ও ব্রেডক্রাম্বে দ্বিতীয়বার কোট করতে পারেন। তাহলে স্বাদও আরও বাড়বে।
  • এরপর কড়াইতে তেল গরম করুন। তারপর মাঝারি আঁচে সোনালি ও মুচমুচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিন।

তৈরি হয়ে গেল সেরার সেরা ডিমের ডেভিল। এটি শসা, গাজর, পেঁয়াজের স্যালাড ও কাসুন্দি দিয়ে খান। দারুণ লাগবে।

 

POST A COMMENT
Advertisement