Posto Bora Recipe: ঝটপট বানান মুচমুচে পোস্তর বড়া, রইল ঘটি বাড়ির সিক্রেট রেসিপি

ঘটি বাড়ির স্টাইলে পোস্তর বড়া বানিয়ে নিন। এটা খেতে হবে দারুণ। মুচমুচেও হবে। তাই দ্রুত এই বড়া তৈরির রেসিপি জেনে নিন। আশা করছি, এরপর আপনি খুব সহজেই বড়া বানিয়ে নিতে পারবেন।

Advertisement
ঝটপট বানান মুচমুচে পোস্তর বড়া, রইল ঘটি বাড়ির সিক্রেট রেসিপিঘটি বাড়ির স্টাইলে পোস্তর বড়া বানাবেন কীভাবে?
হাইলাইটস
  • ঘটি বাড়ির স্টাইলে পোস্তর বড়া বানিয়ে নিন
  • এটা খেতে হবে দারুণ
  • মুচমুচেও হবে

অনেকেই পোস্তর বড়া খেতে ভালোবাসেন। কিন্তু কিছুতেই সেই বড়ার স্বাদ ঘটি বাড়ির মতো হয় না। মুচমুচে হয় না বড়া। তাই তাঁরা বাড়িতে পোস্তর বড়া বানাতে চান না। যদিও ভাল খবর হল, আপনি চাইলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন ঘটি বাড়ির স্টাইলে পোস্তর বড়া। এই বড়া হবে একবারে মুচমুছে। খেতেও হবে দারুণ। আর খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যাবে। বিরাট জটিলতার কিছুই নেই। 

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন ঘটি বাড়ির মতো পোস্তর বড়া ঠিক কীভাবে বানিয়ে নেবেন। সেই নিয়ম মেনে বানালেই আপনার বড়া খেয়ে সকলেই প্রশংসা করবেন। 

কী কী লাগবে?

  • পোস্ত নিতে হবে ১০০ গ্রাম
  • ১টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিন
  • লঙ্কা কুচি লাগবে স্বাদমতো
  • নুন নিন পরিমাণ মতো
  • সর্ষের তেল নিন ভাজার জন্য

এরপর পোস্তর বড়া তৈরির কাজ শুরু করুন।  

কীভাবে বানাবেন?
পোস্ত ভিজিয়ে রাখতে হবে: সবার প্রথমে পোস্ত ভাল করে ধুয়ে নিতে হবে। তারপর ৩০ মিনিট অল্প জলে ভিজিয়ে রাখা জরুরি। এটাই প্রথম ধাপ। এই ধাপটা স্কিপ করে গেলে পোস্তর বড়া ভাল হবে না। সেটা মুচমুচেও হবে না।

পোস্ত বাটা: এবার সিলে অল্প জল দিয়ে পোস্ত মিহি করে বেটে নিতে হবে। তবে আপনি চাইলে মিক্সিতেও এই কাজটা করতে পারেন। তবে ভাল হয় যদি আপনি পোস্তটা সিলেই বেটে নেন।

এবার মিশিয়ে নেওয়ার পালা: একটি বাটিতে বাটা পোস্ত নিন। তার সঙ্গে মিশিয়ে নিন পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং নুন। এগুলি ভাল করে মিশিয়ে নিতে হবে। তারপর এগুলি ভাল করে মেখে নিন। তাহলেই কাজ হবে।

বড়া ভাজা: সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করতে। এটা যেন ভাল করে গরম হয়, সেটা খেয়াল রাখুন। তারপর হাতের তালুতে পোস্ত মাখা মিশ্রণটি থেকে ছোট বড়ার আকার দিয়ে তেলের মধ্যে ছাড়ুন।

এই সময় আঁচ থাকবে হালকা। এক পিঠ লালচে করে ভাজা হলে উল্টে দিন। তারপর উল্টো পিঠ ভাজুন। দুই পিঠ মোটামুটি লালচে হয়ে গেলে তুলে নিন। তৈরি হয়ে গেল ঘটি বাড়ির মতো পোস্তর বড়া। 

Advertisement

এই বড়া খেতে হবে দারুণ। এটা মুচমুচেও হবে। তাই একবার বাড়িতে বানিয়ে সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিন। 

 

POST A COMMENT
Advertisement