Bangladeshi Morog Pulao Recipe: ভাইফোঁটায় পুরনো ঢাকার বিখ্যাত মোরগ পোলাও বানিয়ে তাক লাগিয়ে দিন, কব্জি ডুবিয়ে খাবে সক্কলে!

ভাইফোঁটা মানেই জমিয়ে খাওয়া-দাওয়া। ভাইফোঁটার ভোজে মাংসের পদ থাকবে না, তা কি হয়! কষা মাংস কিংবা চেনা ঝোল তো অনেক হল, এ বার স্বাদে একটু বদল আনুন। একটু অন্যরকম পোলাও খেলে কেমন হয়? ভাইফোঁটায় এবার রেঁধে ফেলুন পুরনো ঢাকার বিখ্যাত মোরগ পোলাও, যা একবার পাতে পড়লে আঙুল চাটতে বাধ্য হবেন সকলে!

Advertisement
 ভাইফোঁটায় পুরনো ঢাকার বিখ্যাত মোরগ পোলাও বানিয়ে তাক লাগিয়ে দিন, কব্জি ডুবিয়ে খাবে সক্কলে!মোরগ পোলাও রান্নার সহজ রেসিপি

ভাইফোঁটা মানেই জমিয়ে খাওয়া-দাওয়া। ভাইফোঁটার ভোজে মাংসের পদ থাকবে না, তা কি হয়! কষা মাংস কিংবা চেনা ঝোল তো অনেক হল, এ বার স্বাদে একটু বদল আনুন। একটু অন্যরকম পোলাও খেলে কেমন হয়? ভাইফোঁটায় এবার রেঁধে ফেলুন পুরনো ঢাকার বিখ্যাত মোরগ পোলাও, যা একবার পাতে পড়লে আঙুল চাটতে বাধ্য হবেন সকলে! 

অনেকেই মনে করেন ঘরে মোরগ পোলাও রান্না করা বেশ কঠিন। আপনি চাইলেই কিন্তু খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন মোরগ পোলাও। কী ভাবে তৈরি করবেন? জেনে নিন রেসিপি-

তৈরি করতে যা লাগবে-

  • পোলাওয়ের চাল- আধা কেজি
  • মোরগের মাংস- দেড় কেজি
  • পেয়াঁজ কুচি- ১ কাপ
  • পেয়াঁজ বাটা- ২ টেবিল চামচ
  • আদা বাটা- ২ চা চামচ
  • রসুন বাটা- ১ টেবিল চামচ
  • গরম মসলা গুঁড়ো/বাটা- ১ চা চামচ
  • তেজপাতা- ২ টা
  • টক দই- ২ টেবিল চামচ
  • আলু বোখারা- ২ টো
  • দারুচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়ত্রী একসঙ্গে বাটা- ১ চা চামচ
  • নুন- পরিমাণমতো
  • ঘি- ২ টেবিল চামচ
  • সয়াবিন তেল- আধা কাপ
  • জিরো বাটা- ১ চা চামচ
  • হলুদ গুঁড়ো- চা চামচের ১/৪ ভাগ
  • লঙ্কা- আধা চা চামচ
  • ধনে গুঁড়ো-১ চা চামচ
  • চিনি- ১ চা চামচ
  • গোলমরিচ গুঁড়ো- আধা চা চামচ
  • কাঁচা লঙ্কা- ৩ টে
  • পেয়াঁজ বেরেস্তা- ১ কাপ
  • জল- পরিমানমতো

যেভাবে তৈরি করবেন
মাংস কেটে ধুয়ে নিন। চাল ধুয়ে নিন।। যে হাঁড়িতে রান্না করবেন তাতে তেল ঢেলে গরম করে নিন। এবার পেঁয়াজ কুচির ৩ ভাগের এক ভাগ তেলে দিয়ে দিন। কিছুক্ষণ পর আদা ও রসুন বাটা দিয়ে নাড়ুন। কিছুক্ষণ পর বাকি পেঁয়াজ দিয়ে আবার নাড়ুন। এবার তাতে মাংস ঢেলে দিন। টক দই, দুধ, এলাচ, দারুচিনি, লঙ্কা, কাঠবাদাম, তেজপাতা, নুন দিয়ে দিয়ে দিন। গ্যাসের আঁচ মিডিয়াম লো রেখে একটু পরপর নেড়ে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে পর্যাপ্ত জল দিতে হবে। প্রতি কাপ চালের জন্য দুই কাপ জল দেবেন। জল ফুটে উঠলে তাতে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিন। কিছুক্ষণ নেড়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দমে দিয়ে রাখুন। ১৫ মিনিট পর পাত্রের ঢাকনা খুলে পুরো চালটা উল্টেপাল্টে দিন। তারপর আবার দমে দিয়ে রাখুন। মিনিট ত্রিশেক পরে নামিয়ে পরিবেশন করুন। পরিবেশনের সময় পোলাওয়ের ওপরে বেরেস্তা ছড়িয়ে দেবেন।

POST A COMMENT
Advertisement