Shahi Tukda Recipe: শুধু পাউরুটি আর দুধ! বাড়িতেই বানান 'শাহী টুকরা', সহজ রেসিপি

শুধু পাউরুটি আর দুধ দিয়ে কয়েক মিনিটেই বাড়িতে তৈরি করুন এই সুস্বাদু মিষ্টি। এর স্বাদ এতটাই ভাল যে সবাই এর রেসিপি জানতে চাইবে।

Advertisement
শুধু পাউরুটি আর দুধ! বাড়িতেই বানান 'শাহী টুকরা', সহজ রেসিপিস্বাদ এতটাই ভাল যে সবাই এর রেসিপি জানতে চাইবে।
হাইলাইটস
  • শেষ পাতে মিষ্টি না থাকলে বাঙালির যেন ভূরিভোজ সম্পূর্ণ হয় না।
  • মিষ্টি বলতেই মাথায় আসে রসগোল্লা বা সন্দেশের কথা।
  • এই মিষ্টি একবার যে চেখে দেখবে, রেসিপি জানতে চাইবেই চাইবে।

Shahi Tukda recipe: শেষ পাতে মিষ্টি না থাকলে বাঙালির যেন ভূরিভোজ সম্পূর্ণ হয় না। মিষ্টি বলতেই মাথায় আসে রসগোল্লা বা সন্দেশের কথা। তবে বাড়িতে যদি অল্প সময়ে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে রাজকীয় স্বাদের মিষ্টি বানাতে চান, তবে সেরা পছন্দ হতে পারে 'শাহী টুকরা' (Shahi Tukda)। উপরটা হালকা মচমচে আর ভেতরটা রসে টসটসে মলাইদার; মুঘলাই ঘরানার এই সুস্বাদু মিষ্টি একবার যে চেখে দেখবে, রেসিপি জানতে চাইবেই চাইবে।

পাউরুটি, দুধ, কেশর এবং বেশ কিছু ড্রাই ফ্রুটসের এই যুগলবন্দি বানানো কিন্তু একেবারেই সহজ। মিষ্টির দোকানের মতো নিখুঁত এবং অতুলনীয় স্বাদের 'শাহী টুকরো' কীভাবে চটজলদি ঘরেই বানিয়ে ফেলবেন, রইল সহজ প্রণালী।

প্রয়োজনীয় উপকরণ
পাউরুটি: ৮-১০ স্লাইস

ফুল ক্রিম দুধ: ১ লিটার

চিনি: ১ কাপ (স্বাদমতো)

এলাচ গুঁড়ো: ১/২ চা চামচ

কেশর বা জাফরান: ১/৪ চা চামচ

ঘি: ভাজার জন্য পরিমাণমতো

ড্রাই ফ্রুটস: ১/৪ কাপ কুচানো কাজু, পেস্তা ও কাঠবাদাম

প্রণালী
প্রথম ধাপ (ঘি-এ ভাজা পাউরুটি): প্রথমেই পাউরুটির স্লাইসগুলির চারপাশের শক্ত বাদামী অংশ ছুরি দিয়ে সাবধানে কেটে বাদ দিন। এবার পাউরুটিগুলিকে কোণাকুণি (ত্রিকোণ আকারে) কেটে নিন। কড়াইতে পরিমাণমতো গাওয়া ঘি গরম করে মিডিয়াম আঁচে পাউরুটির টুকরোগুলোকে এপিঠ-ওপিঠ করে সোনালী ও মচমচে করে ভেজে তুলে নিন।

দ্বিতীয় ধাপ (মলাই তৈরি): অন্য একটি পাত্রে ১ লিটার ফুল ক্রিম দুধ ঢেলে মাঝারি আঁচে ফুটতে দিন। দুধ খানিকটা ঘন ও ক্ষীরের মতো হয়ে এলে তাতে চিনি, সামান্য এলাচ গুঁড়ো এবং দুধে ভেজানো কেশর মিশিয়ে ভালো করে নাড়তে থাকুন। দুধ ক্ষীরের মতো থকথকে হলে আঁচ বন্ধ করে সামান্য ঠান্ডা হতে দিন।

তৃতীয় ধাপ (সাজানো ও পরিবেশন): একটি চওড়া পরিবেশন পাত্রে বা প্লেটে ঘি-এ ভাজা মচমচে পাউরুটির টুকরোগুলো সুন্দর করে সাজিয়ে নিন। এর ওপর দিয়ে গরম বা হালকা হালকা গরম কেশর-দুধের মালাই ঢেলে দিন, যাতে পাউরুটি সেই ক্ষীর কিছুটা শুষে নিতে পারে। সবশেষে ওপর থেকে কুচানো কাজু, পেস্তা, কাঠবাদাম এবং কয়েকটি কেশরের গুঁড়ি ছড়িয়ে পরিবেশন করুন।

Advertisement

এটি চাইলে গরম গরম বা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা; দু’ভাবেই পরিবেশন করা যায়।

দুধ ফুটানো: দুধ যত ভালো করে ফুটিয়ে ঘন করা হবে, শাহী টুকরোর স্বাদ তত রাজকীয় হবে।

সঠিক ভাজা: পাউরুটি সবসময় হালকা থেকে মাঝারি আঁচে ভাজবেন। এতে বাইরের অংশ মচমচে থাকবে কিন্তু ভেতরে নরম থাকবে।

বেশি না ভিজানো: অনেকেই ভাজা পাউরুটি দুধের মধ্যে সরাসরি দিয়ে বেশি সময় ফুটিয়ে ফেলেন। এতে পাউরুটি ভেঙে ছাতু হয়ে যেতে পারে। প্লেটে সাজিয়ে ওপর থেকে ঘন দুধ ঢেলে দেওয়াটাই এর আসল কৌশল। 

POST A COMMENT
Advertisement