Doi Chicken Recipe: টেস্টি দই চিকেন বানানোর সহজ রেসিপি, ভাত ও রুটির সঙ্গে চেটেপুটে খাবেন
বাড়িতে বানিয়ে নিন টেস্ট দই চিকেন। এটা বানানো খুবই সহজ। শুধু নিয়ম মেনে করতে হবে। কী কী লাগবে? কীভাবে বানাতে হবে? পুরো প্রক্রিয়া বিস্তারিত জেনে নিন।
টেস্টি দই চিকেন রেসিপি - কলকাতা,
- 20 Oct 2026,
- (Updated 20 Oct 2026, 11:55 AM IST)
হাইলাইটস
- বাড়িতে বানিয়ে নিন টেস্ট দই চিকেন
- এটা বানানো খুবই সহজ
- কী কী লাগবে? কীভাবে বানাতে হবে?
চিকেন অনেকেরই প্রিয় খাবার। তবে রোজ একই ধরনের মুরগির ঝোল খেতে বিরক্তি আসেই। তাই তাঁরা চিকেনের নিত্যনতুন পদের খোঁজ করেন। আর এমনই একটা অভিনব পদ হল দই চিকেন। এটা বানানোও খুব সহজ। খেতেও দারুণ। তাই ঝটপট জেনে নিন অভিনব স্টাইলে টেস্টি দই চিকেনের রেসিপি। এটি এখানে বলে দেওয়া পদ্ধতিতে বানিয়ে নিন। তাহলেই পদটার টেস্ট হবে সেরা। ভাত বা রুটির সঙ্গে চেটেপুটে খাবেন।
কী কী লাগবে?
- চিকেন নিন ৫০০ গ্রাম
- ফেটানো টক দই লাগবে ২০০ গ্রাম
- ৩টি মাঝারি সাইজের পেঁয়াজের কুচি লাগবে
- দেড় ইঞ্চি আদা ও ২০ কোয়া রসুনের পেস্ট লাগবে
- কাঁচালঙ্কা নিন ৬ থেকে ৭টি
- ১টি টমেটো কুচি করে নিন
- ফোড়নের জন্য তেজপাতা নিন ২টি, এলাচ লাগবে ৪টি, লবঙ্গ নিন ১০ থেকে ১২টি, দারচিনি লাগবে ৩ টুকরো, গোলমরিচ নিন ১৫ থেকে ২০টি, হলুদ ও লঙ্কার গুঁড়ো নিন পরিমাণ মতো, জিরে ও ধনে গুঁড়ো নিন আধ চামচ করে, চিনি লাগবে আধ চামচ, কাসুরি মেথি নিন ১ চামচ
- তেল লাগবে ২ টেবিল চামচ
- নুন নিন স্বাদমতো
- ধনেপাতা কুচি নিন আধ কাপ
রান্না করুন এভাবে
- সবার প্রথমে মাংস ভালভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন।
- এরপর তাতে ফেটানো টক দই, সামান্য হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন এবং আদা-রসুন বাটার কিছুটা অংশ দিন। তারপর ভাল করে মাখিয়ে নিতে হবে। এভাবে ২-৩ ঘণ্টা ম্যারিনেট করে রেখে দিন। তাতে মাংসের স্বাদ বাড়বে।
- এবার গ্যাসে কড়াই চাপান। তাতে দিন তেল। সেটা গরম হলেই কিছুটা আদা-রসুন বাটা, টমেটো কুচি ও কাঁচালঙ্কা কুচি দিয়ে দিতে হবে। ভাল করে কষিয়ে নিন। এরপর দিতে হবে পেঁয়াজ কুচি। সেটা দিয়ে হালকা করে ভেজে নিন।
- পেঁয়াজ ভাজা হলে তাতে বাকি আদা-রসুন বাটা, টমেটো কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিন। ভালভাবে কষাতে হবে। এরপর জিরে, ধনে ও সামান্য হলুদ গুঁড়ো দিন। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত নেড়ে যেতে হবে। তাহলেই স্বাদ আসবে দারুণ।
- এবার কড়াইতে দিতে হবে ম্যারিনেট করা মুরগির মাংস। এই সময় গ্যাসের আঁচ মাঝারি করে রাখুন। ঢাকা দিয়ে ভাল করে কষাতে থাকুন।
- দই থেকে এমনিই জল বের হবে। তাই আলাদা করে জল দেবেন না।
- মাংস সেদ্ধ হয়ে এলে গরম মশলা গুঁড়ো, চিনি এবং কাসুরি মেথি হাতের তালুতে ঘষে কড়াইতে দিয়ে দিন। এরপর আরও কিছুক্ষণ অপেক্ষা করুন। গ্রেভি ঘন হয়ে আসবে। তখন ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।
ব্যস, তৈরি হয়ে গেল অভিনব দই চিকেন। ভাত এবং রুটির সঙ্গে এই পদ লাগবে দারুণ।