Dim Aloo Chocchori: বাংলার সেই ক্লাসিক ডিম-আলু চচ্চড়ির রেসিপি, রুটি দিয়ে খাসা

Egg and Potato Chorchori Recipe: রোজের একঘেয়ে ডিমের ঝোল খেয়ে ক্লান্ত? আজ একেবারে নতুন একটি রেসিপি পাবেন। অবশ্য নতুন বলাটাও ভুল। কারণ এটি বাংলার বেশ পুরনো একটি রেসিপি।

Advertisement
বাংলার সেই ক্লাসিক ডিম-আলু চচ্চড়ির রেসিপি, রুটি দিয়ে খাসাডিম-আলু চচ্চড়ি রেসিপি।
হাইলাইটস
  • রোজের একঘেয়ে ডিমের ঝোল খেয়ে ক্লান্ত?
  • আজ একেবারে নতুন একটি রেসিপি পাবেন।

Egg and Potato Chorchori Recipe: রোজের একঘেয়ে ডিমের ঝোল খেয়ে ক্লান্ত? আজ একেবারে নতুন একটি রেসিপি পাবেন। অবশ্য নতুন বলাটাও ভুল। কারণ এটি বাংলার বেশ পুরনো একটি রেসিপি। বাড়িতে ডিম আর আলু থাকলেই মজাদার ডিম-আলুর চচ্চড়ি বানিয়ে ফেলতে পারেন। খুব বেশি কিছুর প্রয়োজন নেই। রান্নাও বেশ সহজ। গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে এই পদ দিব্যি জমে যাবে। যাঁরা অল্প সময়ে সুস্বাদু রান্না করতে চান, তাঁদের জন্য এটি দারুণ । রইল সহজ রেসিপি।

ডিম-আলুর চচ্চড়ি বানাতে কী কী লাগবে?
ডিম: ২-৩টি

আলু: ২টি

বড় পেঁয়াজ: ১টি

কাঁচালঙ্কা: স্বাদমতো

সর্ষের তেল: ১-২ চা চামচ

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

লঙ্কার গুঁড়ো: সামান্য

নুন: স্বাদমতো

ধনেপাতা কুচি: সামান্য, ইচ্ছেমতো

ডিম-আলুর চচ্চড়ি কীভাবে বানাবেন?
প্রথমে আলু ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। তার পরে আলু মিহি করে ঝুরি করে কাটুন। চাইলে ছোট ছোট টুকরোও করতে পারেন। পেঁয়াজ ও কাঁচালঙ্কা কুচিয়ে রাখুন।

এ বার কড়াইয়ে সামান্য সর্ষের তেল গরম করুন। ডিম ফাটিয়ে তার মধ্যে নুন ও সামান্য গোলমরিচ মিশিয়ে নিন। গরম তেলে ডিম দিয়ে নাড়াচাড়া করুন। ডিম ঝুরঝুরে হয়ে এলে কড়াই থেকে তুলে রাখুন।

একই কড়াইয়ে আরও একটু তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ ও কাঁচালঙ্কা দিয়ে ভাজুন। পেঁয়াজ নরম হয়ে এলে কাটা আলু দিয়ে দিন। এর পর হলুদ, লঙ্কার গুঁড়ো ও নুন মিশিয়ে ভাল করে কষান।

আলু যাতে কড়াইয়ে লেগে না যায়, সে দিকে খেয়াল রাখুন। প্রয়োজনে সামান্য জল দিয়ে ঢাকা দিন। আলু নরম হয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।

শেষে আগে থেকে ভেজে রাখা ডিম কড়াইয়ে দিয়ে আলুর সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। মিনিট দুয়েক নাড়াচাড়া করে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে ফেলুন। গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ডিম-আলুর চচ্চড়ি। 

Advertisement

POST A COMMENT
Advertisement